• November 25, 2025
  • 0 Comments
ধর্ম অবমাননার অপরাধে বাউল আবুল সরকারের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে : বিভিন্ন ইসলামী নেতৃবৃন্দ

মহান আল্লাহর শানে জঘন্য শব্দ ব্যবহার করে ধর্ম অবমাননার অপরাধে গ্রেফতারকৃত বাউল আবুল সরকারের দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির দাবি করেছেন বিভিন্ন ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ।

মঙ্গলবার (২৫ নভেম্বর) পৃথক পৃথক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মহান আল্লাহর শানে জঘন্য শব্দ ব্যবহার করে বাউল আবুল সরকার সুস্পষ্টভাবেই ধর্ম অবমাননা করেছে। এটি কেবল ফৌজদারি অপরাধ নয়, বরং বাংলাদেশের কোটি কোটি ধর্মপ্রাণ মুসলিমের হৃদয়ে আঘাত হানার শামিল। ধর্মীয় অনুভূতিতে আঘাতের এই গুরুতর অপরাধের জন্য বাউল আবুল সরকারের সর্বোচ্চ আইনি শাস্তি নিশ্চিত করা রাষ্ট্রের অপরিহার্য দায়িত্ব।

হেফাজতে ইসলাম বাংলাদেশ, ঢাকা জেলা উত্তর: মঙ্গলবার এক বিবৃতিতে হেফাজত ঢাকা জেলা উত্তরের সভাপতি হাফেজ মাওলানা আলী আকবর কাসেমী ও সাধারণ সম্পাদক মাওলানা আলী আজম বলেন, মহান আল্লাহর শানে জঘন্য শব্দ ব্যবহার করে বাউল আবুল সরকার সুস্পষ্টভাবেই ধর্ম অবমাননা করেছে। এটি কেবল ফৌজদারি অপরাধ নয়, বরং বাংলাদেশের কোটি কোটি ধর্মপ্রাণ মুসলিমের হৃদয়ে আঘাত হানার শামিল। ধর্মীয় অনুভূতিতে আঘাতের এই গুরুতর অপরাধের জন্য বাউল আবুল সরকারের সর্বোচ্চ আইনি শাস্তি নিশ্চিত করা রাষ্ট্রের অপরিহার্য দায়িত্ব। আল্লাহর শানে বেয়াদবি ও ধর্মীয় বিশ্বাসের প্রতি আঘাত কখনোই মতপ্রকাশের স্বাধীনতা হতে পারে না। এটা স্পষ্টই ইসলাম বিদ্বেষ। নব্বই ভাগ মুসলমানের দেশে মতপ্রকাশের স্বাধীনতার নামে ইসলাম বিদ্বেষ বরদাশত করা হবে না। প্রভাবশালী কিছু মিডিয়া জঘন্য এই অপরাধ হালকা করতে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রচার করছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। অপরাধীকে রক্ষা করা, তার দোষ হালকা করা কিংবা জনতার ন্যায়সঙ্গত ক্ষোভকে উল্টো দোষারোপ করে তাদের হয়রানির চেষ্টা এসবই ন্যায়বিচারের পথ রুদ্ধ করার শামিল, যা কারোর জন্যই সুখকর হবে না।
বিবৃতিতে বলা হয়, ধর্ম অবমাননার মতো গুরুতর অপরাধের পর প্রশাসনের নির্লিপ্ততার সুযোগে আবুল সরকারের অনুসারীরা মানববন্ধনের দুঃসাহস দেখালে সাধারণ জনগণ সেটাকে প্রতিহত করেন। বিচ্ছিন্ন এই ঘটনাকে কেন্দ্র করে মানিকগঞ্জের বিভিন্ন পর্যায়ের আলেমদের প্রশাসনের কর্মকর্তারা গ্রেফতারের হুমকি সহ নানাবিধ হয়রানি করছেন। অবিলম্বে আলেম ওলামা ও ইসলামপ্রিয় ব্যক্তিদের অহেতুক হয়রানি বন্ধ করতে হবে। তারা বলেন, ধর্মদ্রোহী বাউল আবুল সরকারের কঠোর শাস্তি নিশ্চিত এবং মানিকগঞ্জের আলেম উলামা ও জনসাধারণকে হয়রানি বন্ধ না করলে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে অচল করে দেওয়া হবে ইনশাআল্লাহ।

আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত: ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গ্রেফতার বাউল শিল্পী আবুল সরকারের বিষয়ে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী। এক বিবৃতিতে তিনি বলেন, ধর্মীয় অনুভুতিতে আঘাতের অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্ত ও আইনানুগ বিচার নিশ্চিত করা জরুরি। যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের দায়িত্বহীন মন্তব্য করার সাহস না পায়। বিবৃতিতে তিনি আরও বলেন, সামাজিক মাধ্যমে প্রচারিত বক্তব্যে আবুল সরকার মুসলমানদের পবিত্র ধর্মীয় মূল্যবোধকে আঘাত করেছেন বলে অভিযোগ উঠেছে, যা দেশব্যাপী উদ্বেগের সৃষ্টি করেছে। এ পরিস্থিতিতে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সঠিক তদন্ত ও বিচার হওয়াই একমাত্র গ্রহণযোগ্য পথ। কোনোভাবেই এ ঘটনাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা বা সংঘর্ষ সৃষ্টি করা উচিত নয়।

তিনি বলেন, সংবেদনশীল ধর্মীয় বিষয়ে দায়িত্বশীলতা ও সংযম বজায় রাখা সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্মীয় অনুভূতিকে আঘাত করার যে কোনো প্রয়াসকে আইনগত কাঠামোর মধ্য দিয়ে মোকাবিলা করতে হবে। তবে ব্যক্তিগত আক্রমণ, বিদ্বেষ উসকে দেওয়া বা আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো আচরণ সম্পূণরুপে অনভিপ্রেত। তিনি আরও উল্লেখ করেন, সামাজিক মাধ্যমে প্রচারিত একটি ভিডিওকে কেন্দ্র করে বিষয়টি আলোচনায় আসে। এ ধরনের যেকোনো ঘটনার বিচার হতে হবে স্পষ্ট প্রমাণের ভিত্তিতে গুজব বা আবেগের ওপর নয়। সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে ন্যায়বিচার নিশ্চিত করাই সর্বাধিক জরুরি।

তিনি বলেন, “আইনের যথাযথ প্রয়োগ, সামাজিক শান্তি রক্ষা এবং সা¤প্রদায়িক স¤প্রীতি বজায় রাখা অত্যন্ত প্রয়োজনীয়। পাশাপাশি কোনো পক্ষ যেন উত্তেজনা সৃষ্টি না করে বা আইন হাতে তুলে নেওয়ার মতো পরিস্থিতি তৈরি না করে এটি সমাজের সামগ্রিক নিরাপত্তার স্বার্থেও গুরুত্বপূর্ণ।” বিবৃতিতে তিনি সকলকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়ে বলেন, “আমরা আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরপেক্ষভাবে তদন্ত পরিচালনা করবেন এবং আইনের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করবেন। সা¤প্রদায়িক স¤প্রীতি ও সামাজিক স্থিতিশীলতা রক্ষা আমাদের সবার যৌথ দায়িত্ব।

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি: বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির যুগ্ম মহাসচিব মাওলানা সাইফুল ইসলাম ফরিদী আজ মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, বাউল সম্প্রদায় হলো বাংলার এক বিশেষ আধ্যাত্মিক ও লোকজ স¤প্রদায় যারা গান এবং প্রচলিত ধারার বাহিরে সাধনার মাধ্যমে আধ্যাত্মিক জ্ঞান লাভ করে থাকে। এই সম্প্রদায় সদস্যরা মূলত গৌড়ীয় বৈষম্য এবং সুফি নামধারী বাঙালি মুসলমানদের নিয়ে গঠিত তারা দেহকে কেন্দ্র করে সাধন ভজন করেন বলে তারা দাবি করেন। আসলে এর আড়ালে তারা মূলত সহজ সরল মুসলমানদের ঈমান ধ্বংস করার জনগোষ্ঠী হয়ে উঠেছে তারা দেহকে সাধন ভোজন এর নামে মুসলমানদের ঈমানকে ধ্বংস করে এবং তারা শরীয়তকে বাদ দিয়ে মারফতের নামে আমাদের ইসলাম ধর্মের কালিমা নামাজ রোজা হজ যাকাত ইসলামী তাজীব তামাদ্দুন সহ বিভিন্ন বিষয়ে কে তুচ্ছ তাচ্ছিল্য করে বিষাদ গান করে এবং তারা সুকৌশলে মুসলমানদেরকে শিরক বিদআত কুফরির দিকে নিয়ে যায়। তাদের কথা বার্তা কাজে কর্মে মুসলিম বলার কোন সুযোগ নেই মূলত তারা মুসলিম নামধারী কাফের। এদেরকে রুখে দেওয়ার এখনই মুখ্যম সময় এবং এদের সমস্ত কার্যক্রম সম্পূর্ণভাবে নিষেধাজ্ঞা করার দাবি সরকারের নিকট তুলে ধরতে হবে। তাহলেই সাধারণ মানুষ এদের হাত থেকে রক্ষা পাবে আত্মসাধনার নামে সাধারণ মানুষ কাফের মুশরিক হওয়া থেকে রক্ষা পাবে। বাউল নামধারী কাফেরদের ধর্ম অবমাননার বিরুদ্ধে দৃষ্টান্তমূল শাস্তি নিশ্চিত করতে হবে। আল্লাহর আমাদের ঈমান ও ইসলামকে হেফাজত করুন আমীন।

  • November 25, 2025
  • 0 Comments
বাউল আবুল সরকারকে নিয়ে অবস্থান স্পষ্ট করলো হেফাজতে ইসলাম

আল্লাহর অবমাননাপূর্বক মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ এনে বাউল আবুল সরকারের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা সাজেদুর রহমান। 

বুধবার (২৫ নভেম্বর) এক বিবৃতিতে তিনি বলেন, বাউল আবুল সরকার প্রকাশ্যে আল্লাহকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও মিথ্যাচার করে স্থানীয় সচেতন মুসলমানদের প্রতিবাদের মুখে গ্রেপ্তার হয়েছেন, যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। তাকে কেন্দ্র করে কোনো ধরনের সাংঘর্ষিক পরিস্থিতি কাম্য নয়। মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের দায়ে আমরা উসকানিদাতা আবুল সরকারের দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি, যাতে ভবিষ্যতে আর কেউ এভাবে ধর্মীয় উত্তেজনা সৃষ্টিকারী বক্তব্য দেওয়া থেকে বিরত থাকে। 

তিনি আরও বলেন, এ ঘটনায় প্রশাসনের কেউ স্থানীয় প্রতিবাদী আলেম সমাজ ও ধর্মপ্রাণ জনতাকে হয়রানি করলে তার পরিণতি ভালো হবে না বলে আমরা কঠোরভাবে সরকারকে হুঁশিয়ারি দিচ্ছি। ধর্ম অবমাননার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। 

তিনি বলেন, স্যোশাল মিডিয়ায় এক ভিডিওতে সচেতন বাউলশিল্পীরাও আবুল সরকারের ইসলামবিরোধী কথাবার্তার সমালোচনা করে ক্ষোভ প্রকাশ করেছেন। ফলে আবুল সরকারের ইসলাম অবমাননার বিষয়টি আড়াল করার সুযোগ নেই। আমাদের প্রশ্ন, বাউল আবুল সরকারের পক্ষে দাঁড়ানো সেক্যুলার প্রগতিশীলরা কি সমাজে ধর্ম অবমাননা করার অধিকার চান? 

হেফাজত মহাসচিব আরও বলেন, তাসাউফ বা সুফিবাদ ইসলামের আত্মদার্শনিক রূপ। কিন্তু বাউলবাদের আড়ালে কারো ইসলাম বিকৃতি ও অবমাননা সমর্থনযোগ্য নয়। কথিত বাউল আবুল সরকারের সুস্পষ্ট ধর্ম অবমাননা সত্ত্বেও তার পক্ষে দাঁড়িয়ে প্রতিবাদী মুসলমানদের কলঙ্কিত করা এ দেশে ইন্ডিয়ার স্বার্থ রক্ষার শামিল। এ ঘটনায় ইন্ডিয়াপন্থী উগ্র বামরাও সরব হয়েছে। জুলাই বিপ্লব বানচাল করতে ইন্ডিয়ার চক্রান্তে দেশে যেকোনো অস্থিরতা তৈরির চেষ্টা প্রতিহত করা হবে ইনশাআল্লাহ।

  • November 24, 2025
  • 0 Comments
মানিকগঞ্জে আলেম-ওলামাদের শান্তিপূর্ণ সমাবেশকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা : অভিযোগ আয়োজকদের

নিজস্ব প্রতিবেদক, মািনকগঞ্জ ॥
মহান আল্লাহ তায়ালাকে নিয়ে বাউল শিল্পী আবুল সরকারের কটূক্তিকে কেন্দ্র করে মানিকগঞ্জে সৃষ্টি হওয়া পরিস্থিতি নতুন মোড় নিয়েছে। আলেম-ওলামা, তাওহিদী জনতা ও সাধারণ মানুষের দাবি—“শাস্তির দাবিতে শান্তিপূর্ণ সমাবেশকে পরিকল্পিতভাবে বিতর্কিত করার চেষ্টা চলেছে।”

রোববার (২৩ নভেম্বর) সকালে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ ও স্টেডিয়াম রোড, হঠাৎ দুই পক্ষের উত্তেজনায় রণক্ষেত্রে রূপ নিলেও আয়োজক আলেম-ওলামারা স্পষ্ট জানিয়ে দেন, “মারামারিতে আমাদের সংগঠনের কেউ জড়িত নয়, এটি অনাকাঙ্ক্ষিত, উদ্দেশ্যমূলক ও পরিকল্পিত।”

রোববার সকাল ৯টায় ঘোষিত কর্মসূচিতে সহস্রাধিক তৌহিদী জনতা মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে সংক্ষিপ্ত সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেন।

অন্যদিকে একই সময়ে বাউল সমর্থকদের প্রেসক্লাব এলাকায় কর্মসূচির অনুমতি থাকলেও, শহরের বিভিন্ন স্থানে তাদের সমাবেশ ও অবস্থান উত্তেজনা বাড়ায়। দেখা যায়, বাউল নেতাদের সঙ্গে বাকবিতণ্ডা, অতঃপর ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হলে সাধারণ মানুষ আতঙ্কে ছুটতে থাকে।

তৌহিদী জনতার দাবি“প্রথম হামলা করেছে ছদ্মবেশী দুষ্কৃতিকারী বাউলপন্থীরা, আমরা আত্মরক্ষায় সাড়া দিয়েছি।”
পুলিশ তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলেও সামাজিক মাধ্যমে দোষারোপ, গুজব, বিভ্রান্তি সব মিলিয়ে উত্তপ্ত নেটদুনিয়া।

তৌহিদী জনতার পক্ষে মুফতি আব্দুল হান্নান বলেন, “মানিকগঞ্জে আগে কোনোদিন বাউলদের ওপর আক্রমণ হয়নি। আমরা সহাবস্থানে বিশ্বাসী, “যারা মারামারি করেছে, তারা ব্যক্তিগতভাবে করেছে আলেমদের নয়, “এই শান্তিপূর্ণ কর্মসূচিকে নষ্ট করতে কুচক্রী মহল মাঠে নেমেছে।

আয়োজকদের একজন ক্বারী ওবায়দুল্লাহ জানান, দ্রুতই আলেম সমাজের পক্ষ থেকে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হবে।

সাধারন মানুষের একটাই প্রত্যাশা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত, উস্কানিদাতা চিহ্নিতকরণ ও আইনি ব্যবস্থা এখন সময়ের দাবী।

  • November 24, 2025
  • 0 Comments
মানিকগঞ্জে বাউল-তৌহিদী জনতার সংঘর্ষের ঘটনায় সদর থানায় মামলা

মানিকগঞ্জে বাউল শিল্পীদের ওপর হামলার ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন আহত বাউল আব্দুল আলীম।

সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যার দিকে লিখিত অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন সদর থানা পুলিশ।

জানা যায়, চলতি মাসে (৪ নভেম্বর) জেলার ঘিওর উপজেলার জাবরা এলাকায় খালা-পাগলীর মেলায় পালাগানের আসরে বাউলশিল্পী আবুল সরকার গান পরিবেশন করেন। ওই পালায় জীব-পরমপরা নিয়ে গান পরিবেশন করেন তিনি (বাউলশিল্পী আবুল সরকার)। পালা-গানের মধ্যে একটি অংশে ইসলাম ও মহান আল্লাহকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে গান পরিবেশন করা হয়। সেই গানের ওই আপত্তিকর অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে এটি জেলার আলেম সমাজের মধ্যে সমালোচনা ও প্রতিবাদের ঝড় ওঠে। পরে ঘিওর বন্দর মসজিদের ইমাম মুফতি মো. আব্দুল্লাহ ঘিওর থানায় একটি মামলা করেন।

মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি টিম মাদারীপুর থেকে তাকে আটক করে আদালতে পাঠায় এবং চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো আদেশ দেন।

অপরদিকে গতকাল রোববার (২৩ নভেম্বর) তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। ওই একই দিন বাউল আবুল সরকারের ভক্ত অনুরাগীরা তাদের গুরুর মুক্তির দাবিতে মানববন্ধন করার উদ্যোগ নেয়। সকালের প্রথম ভাগে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের রাজ-হোটেলের সামনে সমাবেশ করে জেলা শহরের প্রবেশ পথে সহস্রাধিক মুসুল্লিরা বিক্ষোভ মিছিল নিয়ে এগুতে থাকে এবং আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি দাবি করে। তৌহিদী জনতার মিছিলের একাংশ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে এলে মাঠের অপরপ্রান্তে জড়ো হওয়া বাউল ভক্তদের সাথে সংঘর্ষ হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হত হন বাউল সমর্থক শিল্পী আলিম, আরিফুল ও জহিরুলসহ মোট চারজন। আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে পুলিশ।

অপরদিকে তৌহিদী জনতার পক্ষেও একজন আহত হন এবং তিনিও হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

ওসি (তদন্ত) মো. আমিনুল ইসলাম বলেন, আমরা বিভিন্ন টেলিভিশন সংবাদ, সোশ্যাল মিডিয়ার ফুটেজ ও ছবি পর্যবেক্ষণ করছি। ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • November 23, 2025
  • 0 Comments
বিক্ষোভে উত্তাল মানিকগঞ্জ : তৌহিদী জনতা ও বাউল শিল্পীদের পাল্টাপাল্টি ধাওয়া, আহত ৪

মানিকগঞ্জ প্রতিনিধি :

মানিকগঞ্জে বাউল শিল্পী আবুল সরকার কর্তৃক বাউল গানে সৃষ্টিকর্তা মহান আল্লাহ তায়ালাকে নিয়ে কটুক্তি ইসলামবিরোধী কর্মকান্ডের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে বিক্ষোভ পরবর্তী ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় বাউল সম্প্রদায়ের তিনজন ও তৌহিদী জনতার একজনসহ মোট চারজন আহত হয়েছে।

রোববার (২৩ নভেম্বর) সকাল ১০টায় মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। বিক্ষোভে বিভিন্ন ইসলামী সংগঠনের নেতাকর্মী, আলেম-উলামা ও সাধারণ মুসল্লিরা অংশ নেন।

বক্তারা অভিযোগ করেন, আবুল সরকারসহ কিছু বাউল আল্লাহ ও ইসলামের বিরুদ্ধে কটূক্তি করে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে সামাজিক অস্থিরতা সৃষ্টি করছেন। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
তারা আবুল সরকারের বিরুদ্ধে দায়ের করা মামলার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

বিক্ষোভ শেষে বেলা ১১টার দিকে তৌহিদী জনতার মিছিল মানিকগঞ্জ বিজয় মেলার মাফে শহীদ স্মৃতিস্তম্ভ এলাকায় পৌঁছালে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। এ সময় আবুল সরকারের মুক্তির দাবিতে প্রেস ক্লাব চত্বরে মানববন্ধনের প্রস্তুতি নিচ্ছিলেন কয়েকজন বাউল শিল্পী। তৌহিদী জনতা তাদের ধাওয়া করলে সংঘর্ষ সৃষ্টি হয়। এতে উভয় পক্ষের ৪ জন আহত হন।

আহতরা হলেন বাউল শিল্পী আলিম, আরিফুল ও জহিরুল এবং হামলার সময়ে তৌহিদী জনতার পক্ষের মাওলানা আব্দুল আলীম নামের এক মাদ্রাসা শিক্ষকও আহত হন।
আহতদের দ্রুত উদ্ধার করে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
জেলা অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং তদন্ত চলছে।

এদিকে, তৌহিদী জনতার হামলার কয়েক ঘণ্টা পর আবারও বিভিন্ন এলাকা থেকে এসে জড়ো হওয়ার চেষ্টা করে বাউল শিল্পী আবুল সরকারের অনুসারী বাউল ও ভক্তরা।
রবিবার দুপুর একটার দিকে জেলা বিআরটিএ অফিসের পাশে এবং ক্যাফে ২১ রেস্টুরেন্টের সামনে শতাধিক বাউল ও তাদের ভক্তকে জড়ো হতে দেখা যায়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে এমন আশঙ্কায় পরে পুলিশ এসে তাদের সেখান থেকে সড়িয়ে দেয়।

উল্লেখ্য, ঘিওর উপজেলার জাবড়া এলাকায় “খালা পাগলী মেলা”য় বিচার গান পরিবেশনের সময় আল্লাহকে নিয়ে অশালীন মন্তব্যের অভিযোগে বাউল শিল্পী আবুল সরকার বর্তমানে কারাগারে রয়েছেন। এ ঘটনায় ঘিওর থানায় তার নাম উল্লেখ করে মামলা দায়ের করা হলে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে।

  • November 22, 2025
  • 0 Comments
৩২ ঘণ্টায় চারবার ভূমিকম্প! কীসের ইঙ্গিত? যা বলছেন বিশেষজ্ঞরা

ঢাকা ও আশপাশের এলাকায় মাত্র সাড়ে ৩২ ঘণ্টায় চারবার ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার সন্ধ্যায় রাজধানীতে পরপর দুটি ভূমিকম্প হয়, যেগুলোর উৎপত্তিস্থল ছিল ঢাকার বাড্ডা এলাকা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দুই সেকেন্ড ব্যবধানে হওয়া এই দুই কম্পনের মাত্রা ছিল যথাক্রমে রিখটার স্কেলে ৩.৭ এবং ৪.৩।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ডে প্রথম ভূমিকম্প এবং ৬টা ৬ মিনিট ৫ সেকেন্ডে দ্বিতীয় কম্পন রেকর্ড করা হয়।

এর আগে একই দিনে সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে নরসিংদীর পলাশ উপজেলায় ৩.৩ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়। এরও আগে, শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে হওয়া ভূমিকম্পটি সারা দেশজুড়ে অনুভূত হয়। ভয়াবহ সেই কম্পনে শিশুসহ ১০ জন নিহত এবং ছয় শতাধিক আহত হন। নরসিংদীতে পাঁচজন, ঢাকায় চারজন এবং নারায়ণগঞ্জে একজনের মৃত্যু হয়। আতঙ্কে ভবন থেকে লাফ, ভবন হেলে পড়া ও ফাটল ধরা—এসব ঘটনাও ঘটে।

তাহলে কি এগুলো বড় ভূমিকম্পের আগাম বার্তা?

গত সাড়ে ৩১ ঘণ্টায় চারটি ভূমিকম্প বিশেষজ্ঞদের উদ্বিগ্ন করেছে। তারা বলছেন, ছোট ও মাঝারি মাত্রার ধারাবাহিক ভূমিকম্প বড় ধরনের ভূমিকম্পের ইঙ্গিত দিতে পারে। ভৌগোলিক অবস্থানগত ঝুঁকিতে থাকা বাংলাদেশে বড় মাত্রার ভূমিকম্প হলে সবচেয়ে ভয়াবহ ক্ষতিগ্রস্ত হবে রাজধানী ঢাকা। কারণ—

অধিকাংশ ভবনই বিল্ডিং কোড মেনে নির্মিত নয়
নিরাপত্তা ব্যবস্থা দুর্বল
গ্যাস-বিদ্যুতের অপরিকল্পিত লাইন বিপর্যয়ের ঝুঁকি আরও বাড়িয়ে দেয়
সংশ্লিষ্ট তথ্য বলছে, গত বছরের শেষ দিক থেকে চলতি বছরের মাঝামাঝি পর্যন্ত দেশের আশপাশে ৫০টির বেশি ভূমিকম্প হয়েছে। গত ১৫ বছরে ছোট-বড় ১৫০টির বেশি কম্পন রেকর্ড করা হয়েছে।

বাংলাদেশের ভূতাত্ত্বিক বাস্তবতা

বিশেষজ্ঞরা মনে করেন, সিলেট-চট্টগ্রাম পার্বত্য অঞ্চল, ভারতের মনিপুর-মিজোরাম এবং মিয়ানমারের পার্বত্য অঞ্চলের বিস্তৃত এলাকা বড় মাত্রার ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে।

কিশোরগঞ্জের হাওর অঞ্চল থেকে মেঘনা–বঙ্গোপসাগর–আন্দামান পর্যন্ত যে কাল্পনিক রেখাটি ধরা যায়, তা দুটি টেকটোনিক প্লেট—ভারতীয় প্লেট ও মিয়ানমার প্লেটের সংযোগস্থল। এই অঞ্চলটি বহু বছর ধরে লকড অবস্থায় আছে। গত শত বছরে এখানে বড় ভূমিকম্প হয়নি, ফলে বিশাল পরিমাণ শক্তি জমে আছে। বিশেষজ্ঞদের মতে, এখানে ৮ থেকে ৯ মাত্রার ভূমিকম্পও হতে পারে।

কেন সবচেয়ে ঝুঁকিতে ঢাকা?

বিজ্ঞানীদের সতর্কতা অনুযায়ী, রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ভূমিকম্প যদি ঢাকার আশপাশে কেন্দ্র নিয়ে ঘটে, তবে—

প্রায় দুই লাখ ভবন ধসে পড়তে পারে
দু–তিন লাখ মানুষ হতাহত হতে পারে
রাজধানীর ৩৫% ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে
একই স্থানে বারবার কম্পন হলে সামনে বড় ভূমিকম্পের ঝুঁকি রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক মেহেদী আহমেদ আনসারী।

অধ্যাপক মেহেদী আহমেদ বলেন, ‘ভূমিকম্প নিয়ে আতঙ্কিত হওয়া ছাড়া উপায় নেই। একই স্থানে বারবার কম্পন হলে বুঝতে হবে সামনে বড় আসছে। সে বিষয়ে অপেক্ষা করতে হবে আরও চার-পাঁচদিন। তারপর বোঝা যাবে কী হয়।’

বুয়েটের অধ্যাপক মেহেদি আহমেদ আনসারী জানান, ঢাকার সব ভবনের তাৎক্ষণিক পরীক্ষা জরুরি। সরকার চাইলে রাজউকের মাধ্যমে ভবনগুলো পরীক্ষা করে কোনটি বিল্ডিং কোড মেনে নির্মিত, তা সনদ দিতে পারে—এতে সরকারের অতিরিক্ত কোনো ব্যয়ও হবে না।

বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বলছে, শুক্রবারের ভূমিকম্প ছিল ঢাকা অঞ্চলে কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী। এর আগে দেশের বাইরে উৎপত্তিস্থল থেকে ৪–৫ মাত্রার কম্পন অনুভূত হলেও ঢাকার এত কাছে এমন শক্তিশালী ভূমিকম্প দেখা যায়নি।

ভূতত্ত্ববিদ অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার বলেন, ইন্দো–বার্মা টেকটোনিক প্লেটের সংযোগস্থলে হওয়া এই সাম্প্রতিক ভূমিকম্প শক্তির ‘আটকে থাকা’ অবস্থা থেকে মুক্তির শুরু নির্দেশ করছে। সামনে নতুন ভূমিকম্পের ঝুঁকি থেকেই যাচ্ছে।

ভূমিকম্প বিষয়ে আলেমদের অভিমত

ভূমিকম্প নিয়ে শায়খ আহমাদুল্লাহ বলেন, ‘এভাবেই এক মহাকম্পন মহাপ্রলয়ে রূপ নেবে একদিন। সেদিন সম্পর্কে মহান আল্লাহ বলেন, হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো। নিশ্চয় কিয়ামতের প্রকম্পন এক ভয়ংকর ব্যাপার (সুরা হজ: ১)

তিনি বলেন, ভূমিকম্পের মাত্রা আরেকটু বেশি হলেই হয়তো আমাদের অনেকের জীবনের শেষ দিন হতো আজ। আজকে ভূমিকম্প অনেক বড় সতর্কবার্তা রেখে গেল আমাদের জন্য। আসুন, বিলম্ব না করে আল্লাহর দিকে সমর্পিত হই। তাওবা করি। প্রস্তুত হই।”

ড. মিজানুর রহমান আজহারী বলেন, ‘ভেবে দেখেছেন কি? আজ ভূমিকম্পের তীব্রতা আরো ভয়াবহ হলে খুব কম সংখ্যক মানুষের শেষ আমল হতো ফজরের নামাজ। সেই লিস্টে আপনি থাকতেন তো? উত্তর ‘না’ হলে শুধরে নেওয়ার সুযোগ রয়েছে এখনো। এই কম্পনে টের না পেলেও চূড়ান্ত কম্পন কিন্তু ঠিকই টের পাইয়ে দিবে। তাই আসুন, সময় থাকতে নিজেদের শুধরে নিই।

তোমরা কি নিশ্চিত হয়ে গেছো যে, যিনি আসমানে রয়েছেন তিনি তোমাদেরকেসহ এ জমিনকে ধ্বসিয়ে দেবেন না, অতঃপর আকস্মিকভাবে তা থর থর করে কাঁপতে থাকবে? (সুরা মুলক: ১৬)”

জাতীয় ইমাম পরিষদের সভাপতি ও ঢাকা গাউসিয়া মার্কেট জামে মসজিদের খতীব মুফতী আবদুল্লাহ ইয়াহ্ইয়া বলেন, ভূমিকম্প আল্লাহর পক্ষ থেকে একটি নিদর্শন, যা মানুষকে তাঁর ক্ষমতা ও মহিমার কথা স্মরণ করিয়ে দেয়। ভূমিকম্প এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগকে আল্লাহ তা’আলা মানুষের জন্য সতর্কবার্তা হিসেবে পাঠিয়ে থাকেন, যেন মানুষ পাপচার থেকে ফিরে আসে। এটি মানুষের জুলুম অন্যায় ও পাপের পরিণাম হতে পারে। সুরা বনি ইসরাইলের ৫৯ নং আয়াতে আল্লাহ বলেন: আমি ভয় প্রদর্শনের জন্যই এসব নিদর্শন প্রেরণ করি।

তিনি আরো বলেন, জামে’ তিরমিযীর ২২১২ নং হাদীসে রাসুল ﷺ বলেন: যখন গায়িকা ও বাদ্যযন্ত্র বিস্তৃতি লাভ করবে এবং মদপানের সয়লাব ঘটবে তখন ভূমিকম্প/ভূমিধস, চেহারা বিকৃতি ও পাথর বর্ষণের মত আযাব এই উম্মাতের মাঝে ঘনিয়ে আসবে। হযরত থানবী রহ. বলেন, ভূমিকম্পের কারণ পাপ এবং এর দ্বারা উদ্দেশ্য বান্দাদেরকে সতর্ক করা ও তওবার প্রতি ধাবিত করা।

তিনি দেশের সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এই সময়ে আমাদের করণীয় হলো তাওবা ও ক্ষমা প্রার্থনা করা এই ধরনের দুর্যোগের সময় দ্রুত আল্লাহর কাছে তাওবা করা উচিত এবং তাঁর কাছে ক্ষমা চাওয়া ও বেশি বেশি আল্লাহর নাম স্মরণ করা এবং তাঁর কাছে নিরাপত্তা ও কল্যাণের জন্য দোয়া করা উচিত। আতঙ্কিত না হয়ে শান্ত থাকা এবং আল্লাহর উপর ভরসা রাখা মুমিনের কর্তব্য।

  • November 22, 2025
  • 0 Comments
মানিকগঞ্জ-১ আসনে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা

মানিকগঞ্জ-১ আসনে নির্বাচনী উত্তাপ আরও বেড়েছে, ঘিওর, দৌলতপুর ও শিবালয়ে দাঁড়িপাল্লা প্রতীককে সামনে রেখে অনুষ্ঠিত হলো বিশাল মোটরসাইকেল শোডাউন।
জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী জননেতা ডা. আবু বকর সিদ্দিকের নেতৃত্বে হাজারো নেতা–কর্মীর অংশগ্রহণে শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টায় পাটুরিয়া ঘাট থেকে শুরু হয়ে আরিচা, উথলী, বরংগাইল, তরা, বানিয়াজুরি, ঘিওর ও দৌলতপুর প্রদক্ষিণ শেষে বরংগাইল কলেজ মাঠে সমাবেশের মাধ্যমে শেষ হয় এই প্রচারণা।

শোডাউনে অংশ নেওয়া কর্মী–সমর্থকদের স্লোগানে মুখর ছিল পুরো এলাকা।

সকাল ১০টায় পাটুরিয়া ফেরি ঘাট এলাকা থেকে শোভাযাত্রাটি শুরু করে শিবালয়, ঘিওর ও দৌলতপুর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিন করেন। পরে শিবালয়ের মহাদেবপুর সরকারি কলেজ মাঠে এসে শোভাযাত্রা শেষ হয়।
পুরো শোভাযাত্রায় হাজারো মোটরসাইকেল অংশ নেয়। এ সময় নেতাকর্মীরা দাঁড়িপাল্লা প্রতীকের প্ল্যাকার্ড হাতে শোভাযাত্রাটিকে আরও বর্ণিল করে তোলেন।
শোভাযাত্রা শেষে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্য প্রার্থী ডা. আবু বক্কর সিদ্দিক বলেন, আগামী বাংলাদেশ বিনির্মান, সন্ত্রাস ও চাঁদাবাজী রোধে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।

শোভাযাত্রায় মানিকগঞ্জ-১ আসনে জামায়াতের নির্বাচন পরিচালক মাওলানা ওমর ফারুক, শিবালয় উপজেলা জামায়াতে আমির হাফেজ হাতেম আলি, সাধারণ সম্পাদক আবু তালেব প্রমুখ অংশ নেন।
সমাবেশে ডা. আবু বকর সিদ্দিক বলেন,“সমাজে অন্যায়–অবিচার বাড়ার মূল কারণ মানবিকতা, ন্যায় ও নৈতিকতার চর্চা কমে যাওয়া। ইসলাম শুধু ইবাদতের শিক্ষা দেয় না—দয়া, সততা, সেবা ও ইনসাফের পথও দেখায়। সেই মূল্যবোধেই রাষ্ট্র গড়তে হবে।”
তিনি শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ, গণসমর্থন ও দোয়া কামনা করেন।

এদিন জেলা-উপজেলা জামায়াত, শ্রমিক কল্যাণ ফেডারেশনসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মানিকগঞ্জ-১ এখন নির্বাচনী আলোচনার কেন্দ্রবিন্দু!

  • November 21, 2025
  • 0 Comments
ভূমিকম্পে সারা দেশে নিহতের সংখ্যা বেড়ে ১০, আহত ৬ শতাধিক

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে বংশালের কসাইটুলি এলাকায় তিন পথচারী, রাজধানীর মুগদায় এক নিরাপত্তাকর্মী, রূপগঞ্জে এক শিশু, নরসিংদীতে এক শিশুসহ ৫ জন মারা গেছেন।

এদিকে ভূমিকম্পে আহত হয়ে ৬ শতাধিক মানুষ দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে প্রায় ২০০ জন ভর্তি হয়েছেন।

আজ শুক্রবার রাত ৮টা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদকৃত তথ্য অনুযায়ী, সারা দেশে সরকারি হাসপাতালগুলোতে মোট ৬০৬ জন আহত রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ১৬৭ জনকে ভর্তি করা হয়েছে এবং গুরুতর অবস্থায় ১৬ জনকে অন্য হাসপাতালে রেফার করা হয়েছে।

তবে এর বাইরেও বহু রোগী দেশের বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং কোথাও কোথাও ভর্তি রয়েছেন বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। তবে এই তথ্য এখনো হালনাদাগকৃত তথ্যে যুক্ত হয়নি।

ফলে আহতের সংখ্যা হাজারের বেশি হওয়ার শঙ্কা রয়েছে।
ঢাকা : পুরান ঢাকায় কসাইটুলিতে একটি ভবনের রেলিং ভেঙে পড়ে ৩ পথচারী নিহত হয়েছেন। তারা হলেন রাফিউল ইসলাম (আনুমানিক ২০ বছর), আব্দুর রহিম (৪৮) ও তাঁর ছেলে মেহরাব হোসেন (১২)। নিহতদের মধ্যে রাফিউল ইসলাম স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের শিক্ষার্থী বলে পরিবার জানিয়েছে।

আব্দুর রহিমের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের চন্দ্রকোনায়। তিনি সুরিটোলা স্কুলের পেছনে ভাড়া বাসায় থাকতেন।
এ ছাড়া মুগদার মদিনাবাগে ভূমিকম্পে নির্মীয়মাণ ভবনের রেলিং ধসে মাথায় পড়ে মাকসুদ (৫০) নামের এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল পৌনে ১১টার দিকে মুগদা মদিনাবাগ মিয়াজি গলিতে ঘটনাটি ঘটে। স্থানীয়রা তাঁকে মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক দুপুর পৌনে ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

মুগদা থানার উপপরিদর্শক (এসআই) বিষয়টি নিশ্চিত করেন।
নারায়ণগঞ্জ : জেলার রূপগঞ্জে ভূমিকম্পে দেয়াল ধসে ফাতেমা নামে ১০ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ ৫ নম্বর ক্যানেল এলাকায় এ ঘটনা ঘটে।

নরসিংদী : সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের গাবতলী এলাকায় নির্মীয়মাণ ভবনের দেয়াল থেকে ইট ধসে পাশের বাড়ির ছাদের ওপর পড়ে। এতে ওই বাড়ির সানশেড ভেঙে মো. ওমর (৮), তার বাবা দেলোয়ার হোসেন ও দুই বোন আহত হয়। তাদের প্রথমে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা দেন। পরে আশঙ্কাজনক অবস্থায় বাবা ও ছেলেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নিয়ে গেলে ছেলে মো. ওমরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে চিকিৎসাধীন অবস্থায় বাবা দেলোয়ার হোসেনও মারা গেছেন।

পলাশ উপজেলার মালিতা পশ্চিমপাড়া গ্রামের কাজেম আলী ভূঁইয়া (৭৫) মাটির ঘরের দেয়ালের নিচে চাপা পড়েন। সেখান থেকে তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে নরসিংদী ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

অপরদিকে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসাইন জানান, ভূমিকম্পের সময় গাছ থেকে পড়ে আহত হন শিবপুর উপজেলার ইউনিয়নের আজকীতলা পূর্বপাড়া গ্রামের শরাফত আলীর ছেলে ফোরকান মিয়া (৪৫)। আহত অবস্থায় তাঁকে উপজেলা হাসপাতালে আনার পর মারা যান তিনি।

ডাঙ্গা ইউনিয়নের ইসলামপাড়া নয়াপাড়ার বাসিন্দা নাসিরউদ্দিন (৬৫) ভূমিকম্পের সময় আতঙ্কে স্ট্রোক করে মারা গেছেন বলে জানান জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন।

আজ সকাল ১০টা ৩৮ মিনিটে এই ভূমিকম্প হয়। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৭। উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। ভূমিকম্পটিকে মাঝারি মাত্রার বলছে আবহাওয়া অধিদপ্তর।

  • November 18, 2025
  • 0 Comments
মানিকগঞ্জে অস্ত্রের মহড়া: গ্রেপ্তার ১৪

পৌরসভার নওখণ্ডা এলাকায় গভীর রাতে অস্ত্র নিয়ে শক্তির মহড়া ও জনমনে ত্রাস সৃষ্টির অভিযোগে ছাত্রলীগ কর্মীসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় আরও দু’জন পালিয়ে যায়।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর থানা পুলিশ বিশেষ এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, নওখণ্ডা এলাকার একটি পাকা সড়কের ওপর দাঁড়িয়ে একদল যুবক অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছিল। খবর পেয়ে টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ১৪ জনকে আটক করা হয় এবং দু’জন পালিয়ে যায়। গ্রেপ্তারদের দুইজনের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল এবং একটি স্টেইনলেস স্টিলের ব্যাটন উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মো. আকাশ (২০), মো. রাহল (১৯), মোঃ. রায়হান (১৯), মো. কামরুল ইসলাম রাকিব (৩৬), মো. সাইফুল ইসলাম (৪১), ডালিম আহমেদ (৩৫), আ. সোহরাব (৩০), রাসেল (৩৮), মো. রুবেল হোসেন (৪২), মো. আমিনুল ইসলাম (৩৬), জুয়েল রানা (৩৪), মো. শামীম (৩৮), মো. নাইম জামান (৩৮) ও ওমর ফারুক (৩৫)। এদের মধ্যে মো. নাইম জামান মানিকগঞ্জ পৌর ছাত্রলীগের সক্রিয় সদস্য।

পুলিশের জিজ্ঞাসাবাদে তারা জানায়, স্থানীয়ভাবে বালু ভরাট নিয়ে চলমান বিরোধকে কেন্দ্র করে প্রভাবশালী দু’জনের প্ররোচনায় তারা একত্রিত হয়ে অস্ত্রসহ শক্তির প্রদর্শন করছিল।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, রাতে টহল পরিচালনার সময় সন্দেহজনক গতিবিধি দেখে তাদের তল্লাশি করা হয়। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়। পরে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অভিযোগে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং পালিয়ে যাওয়া দুইজনকে শনাক্তের চেষ্টা চলছে।

ঘটনার পর তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে দ্রুত বিচার আইনে মামলা রুজু করে মঙ্গলবার সকালেই তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

  • November 18, 2025
  • 0 Comments
মানিকগঞ্জে নতুন জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জ :

মানিকগঞ্জে নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে যোগদান করেছেন নাজমুন আরা সুলতানা। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে দায়িত্বভার গ্রহণের পরপরই তিনি জেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্ববহ মতবিনিময় সভায় অংশ নেন।

সভায় নবাগত জেলা প্রশাসক বলেন, “মানিকগঞ্জ জেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও প্রযুক্তিনির্ভর আধুনিক সেবা নিশ্চিত করতে সকল দপ্তরের সমন্বিত সহযোগিতা প্রয়োজন।”

দায়িত্ব নেয়ার আগে নাজমুন আরা সুলতানা খাগড়াছড়ি জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ডিএলজি) হিসেবে দায়িত্ব পালন করেন। নতুন কর্মস্থলে তিনি মানিকগঞ্জকে আরও এগিয়ে নিতে সকলের সম্মিলিত প্রচেষ্টার প্রত্যাশা ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলী, সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ মোঃ শহিদুজ্জামান, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুল বাতেনসহ জেলা প্রশাসনের বিভিন্ন শাখার কর্মকর্তারা ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভা শেষে কর্মকর্তারা জানান—নতুন জেলা প্রশাসকের নেতৃত্বে মানিকগঞ্জের উন্নয়ন কর্মকাণ্ড নতুন গতিতে এগিয়ে যাবে বলে তারা আশাবাদী।

অন্যান্য