• November 17, 2025
  • 0 Comments
শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর মৃত্যুদণ্ড, মামুনের ৫ বছরের কারাদণ্ড

মানবতাবিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অন্যদিকে এই মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের ৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। উল্লেখ্য, সাবেক আইজিপি চৌধুরী মামুন এই মামলার অ্যাপ্রুভার(রাজসাক্ষী) ছিলেন।

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায়ে দু’টি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অপর তিনটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত।

এর আগে রায়ের পর্যবেক্ষণে ট্রাইব্যুনাল বলেছেন, মানবতাবিরোধী অপরাধের যেসব অভিযোগ আনা হয়েছে, তাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি আবদুল্লাহ আল-মামুনের অপরাধ প্রমাণিত হয়েছে।

সোমবার রায় ঘোষণার আগে চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি-১) আনা হয়। পুলিশের পাহারায় সকাল ৯টা ৫ মিনিটের দিকে একটি প্রিজন ভ্যানে করে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আনা হয়। তিনি এই মামলায় আটক থাকা একমাত্র আসামি, যিনি পরে রাজসাক্ষী হন। বাকি দুই আসামি সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে রয়েছেন।

শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে পাঁচ অভিযোগ

শেখ হাসিনাসহ এ মামলার তিন আসামির বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছে। সেগুলো হলো- উসকানিমূলক বক্তব্য প্রদান; প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ; রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদকে গুলি করে হত্যা; রাজধানীর চানখাঁরপুল এলাকায় আন্দোলনরত ছয়জনকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় ছয়জনকে পুড়িয়ে হত্যা করা।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত ট্রাইব্যুনালে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় প্রথম মামলাটি (মিসকেস বা বিবিধ মামলা) হয় শেখ হাসিনার বিরুদ্ধে। এ ছাড়া ট্রাইব্যুনালের ইতিহাসে এই প্রথম কোনো মামলায় আসামি ‘অ্যাপ্রুভার’ (দোষ স্বীকার করে ঘটনার সত্য বিবরণ প্রকাশ) হয়েছেন। পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এই মামলায় ‘অ্যাপ্রুভার’ হওয়ার আবেদন করলে তা মঞ্জুর করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

গত বছরের ১৭ই অক্টোবর পুনর্গঠিত ট্রাইব্যুনালের প্রথম বিচারকাজ অনুষ্ঠিত হয়। সেদিনই এ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। শুরুতে এই মামলায় শেখ হাসিনাই একমাত্র আসামি ছিলেন। প্রসিকিউশনের করা আবেদনের প্রেক্ষিতে ১৬ই মার্চ এ মামলায় শেখ হাসিনার পাশাপাশি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে আসামি হিসেবে তা মঞ্জুর করেন ট্রাইব্যুনাল। এ মামলায় গত ১২ই মে চিফ প্রসিকিউটর কার্যালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। পরে গত ১লা জুন আসামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করে প্রসিকিউশন। এতে শেখ হাসিনাকে জুলাই-আগস্টে নৃশংসতার ‘মাস্টারমাইন্ড, হুকুমদাতা ও সুপিরিয়র কমান্ডার’ হিসেবে বর্ণনা করা হয়। আনুষ্ঠানিক অভিযোগে এই তিন আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট মোট পাঁচটি অভিযোগ আনা হয়। এ মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগগুলো হলো- গত বছরের ১৪ই জুলাই গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য প্রদান। হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ প্রদান। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদকে গুলি করে হত্যা। রাজধানীর চানখাঁরপুল এলাকায় ছয় আন্দোলনকারীকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় ছয়জনকে পোড়ানোর অভিযোগ। এই পাঁচ অভিযোগে তিন আসামির বিরুদ্ধে গত ১০ই জুলাই আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। পরে ২৩শে অক্টোবর মামলাটির যুক্তিতর্ক শেষ হয়।
উল্লেখ্য, শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আরও ৩টি মামলা রয়েছে। যার মধ্যে দুটি মামলায় আওয়ামী লীগ শাসনামলের সাড়ে ১৫ বছরে গুম-খুনের ঘটনায় তাকে আসামি করা হয়েছে। অপরটি রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলা।

  • November 17, 2025
  • 0 Comments
রাজধানীতে অভিযান, গ্রেফতার শিবালয়ের ইউপি চেয়ারম্যান অনিক

মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোনায়েম মুস্তাকিম রহমান খান অনিককে রাজধানীর আদাবর এলাকা থেকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
সোমবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় ডিবির পূর্ব শাখা ও শিবালয় থানার যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

ডিবি জানায়, বিশেষ তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে অনিককে আদাবরের একটি বাসা থেকে আটকের পর জিজ্ঞাসাবাদে নেওয়া হয়। তিনি ঘোনাপাড়া এলাকার মৃত সাইফুর রহমান খান সুলতানের ছেলে।

অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, চেয়ারম্যান অনিকের বিরুদ্ধে চলমান আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবেই গ্রেফতার করা হয়েছে। তবে কোন মামলার ভিত্তিতে তাকে আটক করা হয়েছে তা এখনো প্রকাশ করেনি গোয়েন্দা সংস্থা।

  • November 17, 2025
  • 0 Comments
শিবালয়ে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগের চেষ্টা

মানিকগঞ্জের শিবালয়ে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগের চেষ্টা করেছেন আওয়ামী দুষ্কৃতকারীরা।
রবিবার গভীর রাতে উপজেলার বারাদিয়া বাজারে অবস্থিত গ্রামীণ ব্যাংকের শাখায় এ ঘটনা ঘটে।

এসময় ব্যাংকের ভেতরে দুতলায় অবস্থিত ব্যাংকের ব্যারাকে চারজন ব্যাংক কর্মকর্তা ও একজন অফিস সহায়ক অবস্থান করছিল। সকালে ঘুম থেকে উঠে তারা দেখতে পান অজ্ঞাতনামা আওয়ামী দুষ্কৃতিকারীরা গ্রামীণ ব্যাংক অফিসে অগ্নিসংযোগের চেষ্টা করে। তবে এতে ব্যাংকের কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানায় তারা।

পুলিশের ধারণা, রাত ২টা থেকে ৫টার মধ্যে যেকোনো সময়ে আওয়ামী দুষ্কৃতকারীরা গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগের চেষ্টা করেছেন।

এ ঘটনায় শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিসয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • November 13, 2025
  • 0 Comments
মানিকগঞ্জে নাশকতা ঠেকাতে জামায়াত ও সমমনা ৮ দলের অবস্থান কর্মসূচী, বিক্ষোভ

মানিকগঞ্জ প্রতিনিধি :
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা ও নৈরাজ্য ঠেকাতে মানিকগঞ্জে জামায়াতে ইসলামী সমমনা ৮ দলের নেতাকর্মীরা অবস্থান কর্মসূচী ও বিক্ষোভ মিছিল করেছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি ঢাকা-আরিচা মহাসড়কের এবং শহরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড রাজ হোটেলের সামনে সমাবেশে করে।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের জেলা আমির হাফেজ মাওলানা কামরুল ইসলাম, ইসলামী আন্দোলনের জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা সোলায়মান হোসেন, সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুর রাজ্জাক ফয়েজী, জামায়াতের সদর থানা আমির মো. ফজলুল হক,পৌর আমির হুমায়ুন কবির, ছাত্র শিবিরের জেলা সভাপতি মনিরুজ্জামান, সিঙ্গাইর উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউল্লাহ, পৌরসভার ৭ ওয়ার্ড সভাপতি আক্কাস আলী প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ দেশের জনগণের ওপর আবারও দমন–পীড়নের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা রাজনৈতিক মাঠে টিকে থাকতে না পেরে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। দেশের শান্তিশৃঙ্খলা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান বক্তারা।
এ সময় জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশস ৮ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • November 13, 2025
  • 0 Comments
মানবতাবিরোধী অপরাধ : শেখ হাসিনার মামলার রায় ১৭ নভেম্বর

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার রায়ের জন্য আগামী ১৭ নভেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই মামলার রায়ের এ দিন ধার্য করেন।
মামলার অন্য দুই আসামি হলেন-সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন।
বৃহস্পতিবার বেলা ১২টার পর ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ দিন নির্ধারণ করেন। ট্রাইব্যুনালের বাকি সদস্যরা হলেন-বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম ও ফারুক আহাম্মদসহ অন্যরা।

  • November 12, 2025
  • 0 Comments
শিবালয়ে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আটক

মানিকগঞ্জের শিবালয় উপজেলার বোয়ালীপাড়া এলাকা থেকে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রুনা আক্তারকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১২ নভেম্বর) দিবাগত মধ্য রােেত তাকে আটক করা হয়।
রুনা আক্তার (৪০) শিবালয় উপজেলার বোয়ালীপাড়া গ্রামের বাসিন্দা। তার স্বামীর নাম মোঃ লিটন খান।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, রুনা আক্তার শিবালয় থানার মামলা নং ০২(৮)২৫ এর তদন্তে সন্দিগ্ধ আসামী। তদন্তের স্বার্থে তাকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, রুনা আক্তার দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতির সঙ্গে যুক্ত এবং শিবালয় উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

  • November 11, 2025
  • 0 Comments
শিবালয়ে স্কুলবাসে আগুণের ঘটনায় আটক ৫

মানিকগঞ্জ-৩ আসনে বিএনপি দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী বিএনপি চেয়ারপার্শনের উপদেষ্ঠা ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতার মালিকানাধীন মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ বাসে নাশকতা ও অগ্নিসংযোগের ঘটনার অবশেষে শিবালয় থানায় মামলা হয়েছে।

এ ঘটনায় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের আটক করা হয়।

আজ মঙ্গলবার বিজ্ঞ আদালতের মাধ্যমে আটককৃতদের মানিকগঞ্জ জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

শিবালয় থানা পুলিশ জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচাল ও আইসিটি ট্রাইব্যুনালের মামলার রায় প্রতিহত করার অপচেষ্ঠায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সরকার বিরোধী ষড়যন্ত্রের অংশ হিসেবে গত ১০ নভেম্বর রাতে সাবেক মন্ত্রী মুন্নু মিয়ার নামে একটি স্কুল বাসে অগ্নিসংযোগ করে। বাসটির মালিক সিয়াম ইদ্রিস বাদী হয়ে থানায় অজ্ঞাত নামা ১৫/২০ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেন।

সোমবার রাতে অভিযান চালিয়ে ঘটনার সাথে সম্পৃক্ত সন্দেহে ৫জন কে গ্রেফতার করা হয়। এরা হচ্ছে-মোঃ নিজাম উদ্দিন (৪৯), আশরাফ হোসেন আখের (৫৫), রেজাউল করিম লাভলু (৪৮) আব্দুল কাদের (৫৫) ও মোহাম্মদ রিফাত হোসেন (২২)।

এ বিষয়ে শিবালয় থানার ওসি (তদন্ত) মানবেন্দ্র বালো জনকন্ঠকে বলেন, আটককৃতদের প্রাথমিক জিঞ্জাসাবাদে নাশকতা ও অগ্নিসংযোগের কিছু তথ্য মিলেছে। রাজনৈতিক উদ্দেশ্য ও সংগঠিত পরিকল্পনার বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সথে জড়িত অপর আসামীদের গ্রেফতারে চেষ্টা চলছে।

উল্লেখ্য, ১০ নভেম্বর রাতে ঢাকা-আরিচা মহাসড়কের পাটুরিয়া সংযোগ মোড়ে সারমানো ফিলিং স্টেশনের পাশে পার্কিং করা বিএনপি মনোনীত এমপি প্রার্থীর মালিকানাধীন একটি স্কুল বাসে অগ্নিসংযোগ করা হয়।

  • November 11, 2025
  • 0 Comments
সাটুরিয়ায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৫ নেতা গ্রেফতার

মানিকগঞ্জের সাটুরিয়ায় নাশকতার মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১০ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. খালেকুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আ. খ. ম. নূরুল হক, উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান, উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মো. মফিজুর রহমান এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. হাবিবুর রহমান।
সাটুরিয়া থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রবিবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে উপজেলার দড়গ্ৰাম ইউনিয়ন তেঁতুলঝোড় এলাকায় গ্রামীণ ব্যাংকের স্থানীয় শাখা কার্যালয়ের সামনে অগ্নিসংযোগের চেষ্টা করে দুর্বৃত্তরা। এ সময় কার্যালয়ের সামনে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে পালিয়ে যায় তারা। ঘটনার খবর পেয়ে পুলিশ ও ব্যাংক কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরদিন সোমবার রাতে গ্রামীণ ব্যাংকের উপজেলা ব্যবস্থাপক মো. মনিরুজ্জামান বাদী হয়ে অজ্ঞাতনামা ৫০ থেকে ৬০ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন।
সাটুরিয়া থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মওলা বলেন, গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ে অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় আওয়ামী লীগ নেতা আনিসুর রহমান ও মফিজুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও তিনজনকে (খালেকুজ্জামান, নূরুল হক ও হাবিবুর রহমান) গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, মামলায় ছাত্রলীগ নেতা হাবিবুর রহমানকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া অপরাধমূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে নূরুল হক ও খালেকুজ্জামানকেও গ্রেপ্তার করা হয়েছে।
তিনি জানান, মঙ্গলবার (১১ নভেম্বর ) তাদেরকে সাটুরিয়া উপজেলা আদালতে প্রেরণ করা হয়েছে।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর আল মামুন বলেন, “অগ্নিসংযোগসহ নাশকতার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার পাঁচ আসামিকে আদালতে পাঠানো হয়েছে।”

  • November 11, 2025
  • 0 Comments
মানিকগঞ্জে তত্ত্বাবধায়কের অফিস থেকে ব্যাগ চুরি: পাঁচ কথিত সাংবাদিক গ্রেপ্তার

মানিকগঞ্জ প্রতিনিধি :

মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ বাহাউদ্দিনের অফিসকক্ষ থেকে ব্যাগ চুরির অভিযোগে পাঁচ কথিত সাংবাদিককে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে শহরের সদর থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— দৈনিক ঢাকা পত্রিকা-র স্টাফ করেসপন্ডেন্ট খন্দকার জিন্নাতুন নেছা মৌসুমী, রাজধানী টিভি-র স্টাফ রিপোর্টার হারুন অর রশিদ, দৈনিক বিজনেস ফাইল-এর প্রতিনিধি বজলুর রহমান, গ্লোবাল ন্যাশন পত্রিকা-র প্রতিনিধি শামীম হোসেন এবং সাইফুল ইসলাম।

পুলিশ ও মামলার অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার সকাল ১০টার দিকে গ্রেপ্তারকৃত পাঁচজনসহ মোট নয়জন তত্ত্বাবধায়কের অফিসকক্ষে প্রবেশ করেন। এসময় তারা ডা. বাহাউদ্দিনের সঙ্গে কিছুক্ষণ কথা বলেন। পরে বের হওয়ার সময় তাদের একজন তত্ত্বাবধায়কের ব্যবহৃত ব্যাগটি চুরি করে নিয়ে যায়।

ব্যাগের ভিতরে প্রায় ৪০ হাজার টাকা, বাসা ও অফিসের চাবি, এবং বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র ছিল। অভিযোগে বলা হয়, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সাদা শার্ট পরিহিত আসামি শামীম হোসেন কাঁধে ব্যাগটি নিয়ে চলে যাচ্ছেন।

তত্ত্বাবধায়ক বাহাউদ্দিন জানান, কথোপকথনের একপর্যায়ে মৌসুমী ও হারুন নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে তাকে ভিজিটিং কার্ড দেন। পরে তাদের দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করা হলে তারা জানান, বিষয়টি দেখা হচ্ছে। পরবর্তীতে আবার ফোন করলে তারা দাবি করেন, ব্যাগটি মুক্তিযোদ্ধা সংসদে রাখা আছে, লোক পাঠিয়ে নিয়ে আসতে পারেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন, এঘটনায় ৫জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামীদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

0-4064×3074-1-0#

  • November 9, 2025
  • 0 Comments
মানিকগঞ্জের সিংগাইরে বিয়ের দাবীতে বিষের বোতল হাতে তরুণীর অবস্থান

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা গ্রামে বিয়ের প্রলোভনে ধর্ষন ও অর্থ-স্বর্নালংকার আত্নসাতের অভিযোগে এক তরুণের বাড়ীতে বিষের বোতল হাতে অনশনে বসেছেন এক তরুনী।
অভিযোগে জানা গেছে, ধল্লা গ্রামের কাউছারের ছেলে জিসান (২০) বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক তরুনীকে ধর্ষন করেন এবং তার কাছ থেকে নগদ অর্থ ও স্বর্নালংকার আত্নসাৎ করেন। এ ঘটনায় ভূক্তভোগী তরুনী আজ রোববার সকাল থেকে বিয়ের দাবীতে জিসানের বাড়ীতে বিষের বোতল হাতে অনশন করছেন।
অভিযোগের বিষয়ে সিংগাইর থানার অফিসার ইনচার্জ জেওএম তৌফিক আজম বলে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

অন্যান্য