• February 7, 2026
  • 0 Comments
১১ ও ১২ ফেব্রুয়ারি সারাদেশে বন্ধ থাকছে দোকানপাট ও শপিং মল

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন উপলক্ষে ঢাকাসহ সারাদেশের সব দোকানপাট, বাণিজ্যবিতান ও শপিং মল আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে এবং ভোটাধিকার প্রয়োগে সুবিধা দিতে সরকারি সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে আগামী বুধবার ও বৃহস্পতিবার সারাদেশে দোকান, বাণিজ্যবিতান ও শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া শিল্পাঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার সাধারণ ছুটি ঘোষণা করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এর ফলে ১০, ১১ ও ১২ ফেব্রুয়ারি টানা তিন দিন ছুটি থাকবে শিল্পকারখানার শ্রমিকদের।

জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। নির্বাচনের দিন (১২ ফেব্রুয়ারি) এমনিতেই সাধারণ ছুটি থাকে। ভোটের পর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে নির্বাচন উপলক্ষে টানা কয়েক দিন ছুটিতে যাচ্ছে দেশ।

  • February 7, 2026
  • 0 Comments
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ :  মানিকগঞ্জ–৩ আসনে পাঁচ প্রার্থীর যৌথ সংবাদ সম্মেলন

 মানিকগঞ্জ প্রতিনিধি ॥  

মানিকগঞ্জ-৩ সংসদীয় আসনে একটি বিশেষ রাজনৈতিক দলের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের গুরুতর অভিযোগ তুলে পাঁচজন সংসদ সদস্য প্রার্থী যৌথ সংবাদ সম্মেলন করেছেন।  আজ শনিবার বেলা ১১ টায় গণফোরামের কেন্দ্রীয় সভাপতি ও মানিকগঞ্জ–-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মফিজুল ইসলাম কামাল এর বাসভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন গণফোরামের কেন্দ্রীয় সভাপতি ও মানিকগঞ্জ–-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মফিজুল ইসলাম কামাল। তিনি অভিযোগ করেন, সংশ্লিষ্ট রাজনৈতিক দলটি প্রকাশ্যে নির্বাচনী আচরণবিধি অমান্য করে প্রচার ও কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যা সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনকে হুমকির মুখে ফেলছে।

লিখিত বক্তব্যে তিনি বলেন, “ক্ষমতার অপব্যবহার ও প্রভাব বিস্তারের মাধ্যমে নির্বাচনী পরিবেশকে প্রভাবিত করার চেষ্টা চলছে। এসব অনিয়ম বন্ধ না হলে পুরো নির্বাচন প্রক্রিয়াই প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য প্রার্থী মোঃ শাজাহান আলী সাজু, আবুল বাশার, ড. রফিকুল ইসলাম এবং জাতীয় পার্টির প্রার্থী মোয়াজ্জেম হোসেন খান মজলিস।

বক্তারা নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হলে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত জরুরি। একই সঙ্গে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা। অন্যথায় গণতান্ত্রিক প্রক্রিয়া মারাত্মকভাবে ব্যাহত হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।–

  • February 7, 2026
  • 0 Comments
বাংলা ইশারা ভাষা দিবসে মানিকগঞ্জে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ

মানিকগঞ্জে “ইশারা ভাষার ব্যবহার, বাক-শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় বাংলা ইশারা ভাষা দিবস উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে শনিবার (৭ ফেব্রুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসন, জেলা প্রশাসকের কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের যৌথ উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল বাতেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, পুলিশ সুপারের প্রতিনিধি ইন্সপেক্টর (অর্থ ও প্রশাসন) জাকির হোসেন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট শুক্লা সরকার, ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালক প্রকৌশলী ড. ফারুক হোসেন, পাসা’র নির্বাহী পরিচালক ফরিদ খান এবং শহর সমাজসেবা কর্মকর্তা মেহেদি হাসান।

বক্তারা বলেন, বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিশ্চিত করা এবং তাদের মূলধারার শিক্ষা ও সমাজব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত করতে বাংলা ইশারা ভাষার ব্যবহার বাড়ানো সময়ের দাবি। এজন্য সাধারণ শিক্ষার পাঠ্যক্রমে বাংলা ইশারা ভাষা অন্তর্ভুক্ত করার জোর দাবি জানান তাঁরা।

আলোচনা সভা শেষে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে ছয়জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে প্রয়োজনীয় সহায়ক উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তি, তাঁদের অভিভাবকসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

oplus_8388608

  • February 2, 2026
  • 0 Comments
মানিকগঞ্জ-১ : বিদ্রোহী প্রার্থীর পক্ষে মাঠে নামায় যুবদলের ৫ নেতা বহিষ্কার, ছাত্রদলের ৯ নেতাকে শোকজ

মানিকগঞ্জ-১ (ঘিওর, দৌলতপুর ও শিবালয়) আসনে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কঠোর অবস্থান নিয়েছে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির এক ‘বিদ্রোহী’ প্রার্থীর পক্ষে নিয়মিত প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগে দৌলতপুর উপজেলা যুবদলের ৫ নেতাকে দল থেকে বহিষ্কার এবং জেলা ছাত্রদলের ৯ নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

সোমবার (আজ) পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়। যুবদলের পক্ষে বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন দৌলতপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রবিন আহম্মেদ এবং ছাত্রদলের শোকজ নোটিশ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. শোয়েব হোসেন।

বহিষ্কৃত যুবদল নেতারা হলেন—
চরকাটারি ইউনিয়ন যুবদলের সহসভাপতি আবুল বাসার,
কলিয়া ইউনিয়ন যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো. জসিম,
জিয়নপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আতোয়ার হোসেন ও আবদুর রহিম
এবং বাঘুটিয়া ইউনিয়ন যুবদলের সদস্য মো. হাতেম আলী।

অন্যদিকে শোকজপ্রাপ্ত ছাত্রদল নেতারা হলেন—
জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন,
শিবালয়ের উথলী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আমির হামজা,
আরুয়া ইউনিয়ন ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি মো. সাগর খান,
মহাদেবপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. শফিক মিয়া,
শিবালয় ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তুষার মিয়া ও সাবেক যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক,
শিবালয় সদর উদ্দিন ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সহসভাপতি হৃদয় হোসেন,
দৌলতপুর উপজেলার বাচামারা ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান
এবং ঘিওর উপজেলা ছাত্রদলের সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান।

যুবদল সূত্র জানায়, দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ না নিয়ে ওই নেতারা বহিষ্কৃত এক বিদ্রোহী প্রার্থীর পক্ষে নিয়মিত মাঠে সক্রিয় থাকায় সংগঠনের আহ্বায়ক গোলাম মোহাম্মদ সালাহউদ্দিন ও সদস্যসচিব মো. আবদুস সালামের সিদ্ধান্তে তাঁদের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়।

এ বিষয়ে দৌলতপুর উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মোহাম্মদ সালাহউদ্দিন বলেন,
“দলীয় শৃঙ্খলাভঙ্গের সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় কোনো ছাড় দেওয়া হয়নি।”

ছাত্রদলের বিজ্ঞপ্তিতে বলা হয়, শোকজপ্রাপ্ত নেতাদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জেলা ছাত্রদলের সভাপতি আবদুল খালেক ও সাধারণ সম্পাদক সিরাজুর রহমান খানের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে কারণ দর্শাতে হবে। অন্যথায় তাঁদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

জেলা ছাত্রদলের সভাপতি আবদুল খালেক বলেন,
“দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কাজ করার সুযোগ কারও নেই। সন্তোষজনক জবাব না পেলে সাংগঠনিক ব্যবস্থা অনিবার্য।”

উল্লেখ্য, মানিকগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এস এ জিন্নাহ কবীর। তাঁর বিপরীতে বিদ্রোহী প্রার্থী তোজাম্মেল হকসহ মোট সাতজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্য প্রার্থীদের মধ্যে রয়েছেন জামায়াতে ইসলামের আবু বকর সিদ্দিক, গণ অধিকার পরিষদের মোহাম্মদ ইলিয়াছ হুছাইন, জনতার দলের মোহাম্মদ শাজাহান খান, ইসলামী আন্দোলনের মো. খোরশেদ আলম এবং স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল আলী বেপারী।

  • January 28, 2026
  • 0 Comments
সাটুরিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা

প্রতিনিধি, মানিকগঞ্জ :

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ১০ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) সকালে ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে সাটুরিয়া থানায় মামলাটি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে উপজেলার দিঘলীয়া ইউনিয়নের দক্ষিণ বেংরোয়া গ্রামে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, অভিযুক্ত আব্দুল হামিদ মোল্লা (৬৫) একই গ্রামের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে ভুক্তভোগীর পরিবারের প্রতিবেশী হিসেবে বসবাস করে আসছেন। ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

ভুক্তভোগী ছাত্রীর দাদী অভিযোগ করে বলেন, পানি খাওয়ার কথা বলে শিশুটিকে অভিযুক্তের কাছে পাঠানো হলে সে কৌশলে দরজা বন্ধ করে হাত ধরে টান দেয় এবং ধর্ষণের চেষ্টা চালায়। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

এলাকাবাসী এই নৃশংস ঘটনার দ্রুত বিচার ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সাটুরিয়া থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, “ঘটনার সত্যতা পাওয়া গেছে। ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে ধর্ষণ চেষ্টার মামলা করেছেন। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।”

ঘটনার পর এলাকায় আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে। সচেতন মহল শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর আইন প্রয়োগের দাবি জানিয়েছেন।

  • January 27, 2026
  • 0 Comments
মানিকগঞ্জে ‘অনলাইন এন্ড মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি’র আত্মপ্রকাশ: সভাপতি সাইফুল্লাহ, সম্পাদক শাহীন তারেক

মানিকগঞ্জ প্রতিনিধি ॥

মানিকগঞ্জে বস্তুনিষ্ঠ ও আধুনিক স্মার্ট সাংবাদিকতার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করলো ‘অনলাইন এন্ড মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি’। জেলায় কর্মরত মূলধারার গণমাধ্যমের অনলাইন ও মাল্টিমিডিয়া সাংবাদিকদের সমন্বয়ে এই নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ১১টায় জেলা শহরের এনপিআই মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে এ এস এম সাইফুল্লাহ’কে (দেশের কণ্ঠ/কিউ টিভি) সভাপতি এবং শাহীন তারেক’কে (ইনকিলাব/দিগন্ত টিভি) সাধারণ সম্পাদক করে এই কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে সহ-সভাপতি হিসেবে রয়েছেন রিপন আনছারী (মানবজমিন/জিটিভি), জাহিদুল হক চন্দন (দিপ্তটিভি/রাইজিং বিডি), লুৎফর রহমান (দৈনিক সংবাদ), মোঃ শাহ আলম (আমার বার্তা) এবং সোহেল রানা খান (সিএনআই)। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আজিজুল হাকিম (মাইটিভি/দৈনিক বাংলা) ও জ ই আকাশ (কালবেলা) এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ হাসান শিকদার (গণকণ্ঠ/আজকের বাংলা) দায়িত্ব পালন করবেন। সহ-সাধারণ সম্পাদক পদে আকমল হোসেন (অগ্নিবিন্দু), মোঃ সোহেল হোসেন (ঢাকা পোষ্ট) ও আমিনুর ইসলাম (দৈনিক তৃতীয় মাত্রা) এবং সহ-সাংগঠনিক সম্পাদক পদে রাকিব হোসেন (দৈনিক বর্তমান) ও মোহসিন মোহাম্মদ মাতৃক(এশিয়ান মিরর) মনোনীত হয়েছেন।

এছাড়াও গুরুত্বপূর্ণ সম্পাদকীয় পদগুলোতে রয়েছেন দপ্তর সম্পাদক খাব্বাব হোসেন ত্বহা (ইনকিলাব), কোষাধ্যক্ষ মোঃ সেলিম মিয়া (কালবেলা), সমাজ কল্যাণ সম্পাদক মোঃ আল আমিন রোহেল (রুপসী বাংলা টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক মোমিনুর রহমান সালেহী (অন্য দিগন্ত/নগর টিভি- মানিকগঞ্জ), সহ-প্রচার সম্পাদক দীপক সূত্রধর (এনপিবি নিউজ), ক্রীড়া সম্পাদক মোঃ আশিকুর রহমান (নয়া দিগন্ত) এবং সাংস্কৃতিক সম্পাদক নাজমুল হাসান জুবায়ের (সকালের শিরোনাম)।

সংগঠনের নীতিনির্ধারণী সহায়তায় কার্যকরী সদস্য হিসেবে যুক্ত হয়েছেন আমিনুর রহমান অঞ্জন (গণচেতনা), আব্দুর রাজ্জাক (আজকের পত্রিকা/স্বদেশের কণ্ঠ), খন্দকার সুজন হোসেন (তারুণ্যের কথা), মাসউদুর রহমান (দৈনিক সংগ্রাম/জবাবদিহি), সায়েম খান (বার্তা ২৪/একুশে সংবাদ), মোঃ সেলিম মোল্লা (সত্যের কণ্ঠ/আলোকিত দৈনিক) এবং মোঃ মহিদ (আলোকিত প্রতিদিন)।

নবনিযুক্ত নেতৃবৃন্দ জানান, বর্তমান ডিজিটাল যুগে অনলাইন সাংবাদিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মানিকগঞ্জের উন্নয়ন ও মানুষের অধিকার নিয়ে কাজ করার পাশাপাশি অপসাংবাদিকতা রোধে এই ইউনিটি অগ্রণী ভূমিকা পালন করবে। নবগঠিত এই সংগঠনের মূল লক্ষ্য হলো মানিকগঞ্জে ডিজিটাল প্ল্যাটফর্মে কর্মরত সাংবাদিকদের ঐক্যবদ্ধ করা, পেশাগত মান উন্নয়ন এবং তথ্যের সঠিকতা যাচাইয়ের মাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন নিশ্চিত করা।

এসময়, অতি দ্রুতই এই সংগঠনের পূর্ণাঙ্গ গঠনতন্ত্র ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রকাশ করা হবে বলে সভায় জানানো হয়।

  • January 23, 2026
  • 0 Comments
“১৬ বছরে মানুষ ভোটের অধিকার পায়নি, এবার তারা মুখিয়ে আছে ব্যালটে” :মানিকগঞ্জে প্রেসসচিব শফিকুল আলম 

 মানিকগঞ্জ প্রতিনিধি ॥

আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও অংশগ্রহণের স্পষ্ট ইঙ্গিত মিলছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। তিনি বলেন, দীর্ঘ ১৬ বছরে দেশের মানুষ প্রকৃত অর্থে একটি গ্রহণযোগ্য নির্বাচন দেখেনি। সকালবেলা ভোট দিতে গিয়ে অনেকেই দেখেছে ব্যালেট আগেই চুরি হয়ে গেছে, আবার কোথাও ভোটারকে পুলিশ বলেছে—ভোট দিতে আসার দরকার নেই।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইমামবাড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রেসসচিব বলেন, বর্তমানে বড় রাজনৈতিক দলগুলোর প্রচারণায় লাখ লাখ মানুষের অংশগ্রহণই প্রমাণ করে—দেশের মানুষ ভোট দিতে মুখিয়ে আছে। প্রচারণায় মানুষের ঢল নামছে, বিশাল র‍্যালি হচ্ছে। এসব ইঙ্গিত দিচ্ছে যে আগামী ১২ ফেব্রুয়ারি একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন নিয়ে কোনো শঙ্কার কারণ নেই।

তিনি আরও বলেন, আগামী নির্বাচনে দেশের বাউল সমাজসহ সব শ্রেণি-পেশা ও ধর্মের মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারবেন। পীরভক্ত হোক বা না হোক, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান এমনকি ধর্মে বিশ্বাস না করা নাগরিকও ভোট কেন্দ্রে যাবেন—সবাই মিলে ভোট দেবেন।

গণমাধ্যম সংস্কার প্রসঙ্গে প্রেসসচিব বলেন, তথ্য অধিকার আইনকে আরও ব্যবহারবান্ধব করতে কিছু গুরুত্বপূর্ণ সংশোধনী আনা হয়েছে। সূচিপত্র প্রণয়ন, রিপোর্টিং কাঠামো এবং তথ্য পাওয়ার প্রক্রিয়া সহজ করতে একটি অধ্যাদেশ পাস করা হয়েছে। তিনি বলেন, মাত্র ১৮ মাসের মধ্যে সব সংস্কার সম্ভব নয়। তবে যেসব বিষয় সবচেয়ে জরুরি ছিল, সেগুলো বাস্তবায়নে সরকার আন্তরিকভাবে কাজ করেছে।

গ্রামাঞ্চলে গণভোটের প্রচারণা নিয়ে তিনি বলেন, “গণভোটের প্রচারণায় উপদেষ্টারা জেলা ও উপজেলা পর্যায়ে যাচ্ছেন। আগে ভোটের গাড়ি ছিল ১০টি, এখন তা বাড়িয়ে ৩০টি করা হয়েছে। এসব গাড়ি জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে যাচ্ছে। দেশের ৪৯৫টি উপজেলায় এই ভোটের গাড়ি যাবে। এতে আমরা অভূতপূর্ব সাড়া পাচ্ছি।”

নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই উল্লেখ করে তিনি বলেন, “বড় রাজনৈতিক দলগুলো এখন প্রচারণায় ব্যস্ত। যেখানে তারা যাচ্ছেন, সেখানেই হাজার হাজার, এমনকি লাখ লাখ মানুষের সমাগম হচ্ছে। গত ১৬ বছরে মানুষ ভালো নির্বাচন দেখেনি। সকালে ভোটকেন্দ্রে গিয়ে দেখেছে ব্যালট আগেই চুরি হয়ে গেছে, তাদের সামনে দিয়ে ব্যালট বাক্স নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ বলেছে—আপনার আসার দরকার নেই। সেই অভিজ্ঞতা থেকে মানুষ মুক্তি চায়।

গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রসঙ্গে শফিকুল আলম বলেন, জাতীয় সংস্কার কমিশনের সঙ্গে ৯ মাস ধরে রাজনৈতিক দলগুলোর আলোচনা শেষে এই গণভোটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জুলাই সনদের মধ্য দিয়েই তার প্রতিফলন ঘটেছে। সব রাজনৈতিক দলই ‘হ্যাঁ’ ভোটের পক্ষে, তবে হয়তো নিজেদের প্রচারণা নিয়ে ব্যস্ত। তিনি বলেন, ‘হ্যাঁ’ ভোট দিতে হবে যেন দেশে আর স্বৈরাচার ও অপশাসন ফিরে না আসে, জনগণের ব্যাংকের টাকা কেউ লুট করতে না পারে।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আরিফুর রহমান বাবু, গড়পাড়া ইমামবাড়ি দরবার শরিফের পীর শাহজাদা রহমান বাধন, শাহ শাহিন আহমেদ, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাসসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

  • January 23, 2026
  • 0 Comments
সিংগাইরে অভিযান : নজর এড়াতে আঁধারে কৃষিজমির মাটি লুট, জরিমানা ৪ লাখ টাকা

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় প্রশাসনের চোখ ফাঁকি দিতে রাতের আঁধারে কৃষিজমির মাটি কেটে নেওয়ার অভিযোগে অবৈধ মাটি ব্যবসায়ী চক্রের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে একজনকে চার লাখ টাকা জরিমানা করার পাশাপাশি একাধিক স্থানে মাটি কাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত ৮টা থেকে গভীর রাত আড়াইটা পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিনের নেতৃত্বে বলধারা, বায়রা ও সায়েস্তা ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে চারটি স্থানে চলমান অবৈধ মাটি কাটার কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে মাটি কাটায় ব্যবহৃত তিনটি ভেকু মেশিন অকার্যকর করে দেয় প্রশাসন। বায়রা ইউনিয়নে ডালিম নামের এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী দায়ের করা মামলায় চার লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে পুলিশ, গ্রাম পুলিশ ও স্থানীয় সচেতন নাগরিকরা ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিন বলেন, “কৃষিজমি ধ্বংস ও পরিবেশের ক্ষতি করে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

  • January 23, 2026
  • 0 Comments
ঘিওরে সাংবাদিকদের সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময়

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, গুজব প্রতিরোধ এবং স্থানীয় পর্যায়ে সমন্বয় জোরদার করাই ছিল এ সভার মূল লক্ষ্য।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে আয়োজিত সভায় সেনাবাহিনীর প্রতিনিধিরা বলেন, নির্বাচনকালীন সময়ে ঘিওর, দৌলতপুর ও শিবালয় উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে গণমাধ্যমের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক, যাচাইকৃত ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি এবং বিভ্রান্তি রোধে সাংবাদিকদের সক্রিয় ভূমিকা প্রত্যাশা করা হয়।

সভায় আরও জানানো হয়, সাম্প্রতিক সময়ে গুজব, অপপ্রচার ও ভুয়া তথ্য সামাজিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে উঠেছে। এসব অপতৎপরতা মোকাবিলায় গণমাধ্যমের পেশাগত নৈতিকতা বজায় রাখা এবং প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় অপরিহার্য।

সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহলসহ বিভিন্ন প্রতিরোধমূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। যেকোনো সন্দেহজনক ঘটনা বা অপরাধসংক্রান্ত তথ্য দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে সাংবাদিকদের আহ্বান জানানো হয়।

মতবিনিময় সভায় বক্তব্য দেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সদস্য ও ঘিওর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রামপ্রসাদ সরকার কার দিপু, ঘিওর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সিদ্দিকুর রহমান এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন ঘিওর প্রেসক্লাবের সাংবাদিক সোহেল রানা খন্দকার, মাই টিভির মহসিন খান হিরা, দৈনিক ইনকিলাবের আজিম মিয়া, দৈনিক যায়যায়দিনের শরিফুল ইসলাম, দৈনিক আলোকিত প্রতিদিনের স্টাফ রিপোর্টার সৈয়দ এনামুল হুদা, দৈনিক প্রতিদিনের কাগজের হানিফ মোল্লাসহ অন্যান্য গণমাধ্যমকর্মীরা।

সভায় অংশ নেওয়া সাংবাদিকরা সেনাবাহিনীর এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন। তাঁরা বলেন, সেনাবাহিনী ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বজায় থাকলে নির্বাচনী সময়সহ যেকোনো পরিস্থিতিতে এলাকায় শান্তি ও শৃঙ্খলা নিশ্চিত করা সম্ভব।

সভা শেষে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গণমাধ্যমকর্মীদের ভূমিকা, পেশাগত নৈতিকতা ও দায়িত্ব নিয়ে খোলামেলা আলোচনা অনুষ্ঠিত হয়।

  • January 21, 2026
  • 0 Comments
জামায়াত ক্ষমতার কতটা কাছে? আল জাজিরার প্রতিবেদন

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অভাবনীয় পটপরিবর্তনের মধ্য দিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতার শক্তিশালী দাবিদার হিসেবে আবির্ভূত হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনকে ঘিরে দলটির সমর্থকদের মাঝে সরকার গঠনের স্বপ্ন উজ্জ্বল হয়ে উঠেছে। ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এটিই দেশের প্রথম নির্বাচন। আওয়ামী লীগ নির্বাচনী প্রক্রিয়া থেকে নিষিদ্ধ থাকায় এবারের লড়াই মূলত বিএনপি বনাম জামায়াত ও ইসলামপন্থী দলগুলোর জোটের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছে।

সাম্প্রতিক বিভিন্ন জরিপে জামায়াতের জনপ্রিয়তার ব্যাপক উত্থান লক্ষ্য করা যাচ্ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের জরিপে বিএনপির সমর্থন ৩৩ শতাংশ হলেও জামায়াত ২৯ শতাংশ ভোট নিয়ে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে। দেশীয় সংস্থাগুলোর জরিপে এই ব্যবধান আরও সংকুচিত হওয়ার ইঙ্গিত মিলেছে। গত ১৫ বছরের কঠোর দমন-পীড়ন, শীর্ষ নেতাদের ফাঁসি এবং দীর্ঘ সময় নিষিদ্ধ থাকার পর জামায়াতের এই ঘুরে দাঁড়ানোকে বিশ্লেষকরা একটি বড় ধরনের ‘রাজনৈতিক প্রত্যাবর্তন’ হিসেবে দেখছেন। দলটির দাবি, দীর্ঘদিনের জুলুম ও ত্যাগের কারণে জনগণের একটি বড় অংশ এখন তাদের প্রতি সহানুভূতিশীল।

১৯৪১ সালে প্রতিষ্ঠিত এই দলটি ১৯৭১ সালে স্বাধীনতার বিরোধিতা করায় দীর্ঘ সময় সমালোচনার মুখে ছিল। তবে ১৯৭৯ সালে রাজনৈতিক অধিকার ফিরে পাওয়ার পর থেকে তারা সংসদীয় রাজনীতিতে সক্রিয় হয়। এবারের নির্বাচনে জামায়াত নিজেদের ‘মধ্যপন্থী ইসলামি শক্তি’ হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। সমালোচকরা শরীয়া আইন বা নারী অধিকার নিয়ে আশঙ্কা প্রকাশ করলেও জামায়াত তা নাকচ করে সংবিধানের কাঠামোর মধ্যে সংস্কারের প্রতিশ্রুতি দিচ্ছে। বিশেষ করে বৈচিত্র্যময় ইমেজ তৈরিতে এবার তারা ইতিহাসে প্রথমবারের মতো একজন হিন্দু প্রার্থীকে মনোনয়ন দিয়েছে, যা রাজনৈতিক মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

জামায়াতের এই উত্থানের পেছনে বড় ভূমিকা রাখছে তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবির। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের প্রধান প্রধান বিদ্যাপীঠগুলোর ছাত্র সংসদ নির্বাচনে সাম্প্রতিক ভূমিধস বিজয় দলটির সাংগঠনিক শক্তি ও তরুণ প্রজন্মের সমর্থনকে স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছে। ভোটারদের একটি বড় অংশ আওয়ামী লীগ ও বিএনপির চিরাচরিত ক্ষমতার দ্বৈরথে হতাশ হয়ে এখন জামায়াতকে বিকল্প হিসেবে বিবেচনা করছে।

বিশ্লেষকদের মতে, জামায়াত এবার তাদের ইতিহাসের সেরা ফলাফল অর্জনের পথে রয়েছে। তবে এককভাবে সরকার গঠন করা এখনো চ্যালেঞ্জিং হতে পারে। রাজনৈতিক পণ্ডিতরা মনে করছেন, জামায়াত ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে নতুন টানাপোড়েন তৈরি হতে পারে, অন্যদিকে পাকিস্তানের সঙ্গে সম্পর্কে উষ্ণতার আভাস পাওয়া যাচ্ছে। শেষ পর্যন্ত আসন্ন নির্বাচনের রায় আদর্শিক লড়াইয়ের চেয়ে সংস্কার ও স্থিতিশীলতার প্রতিশ্রুতির ওপরই বেশি নির্ভর করবে।

অন্যান্য