• February 17, 2026
  • 0 Comments
মানিকগঞ্জের ঘিওরে বিষ খাইয়ে গৃহবধূকে হত্যার অভিযোগ, আটক স্বামী ও সতীন

মানিকগঞ্জ জেলা সংবাদদাতা :

মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড় পয়লা গ্রামে পারিবারিক কলহের জেরে সখিনা বেগম (৫০) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী ও সতীনের বিরুদ্ধে। চুল কেটে নির্যাতনের পর বিষমিশ্রিত শরবত পান করিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা।
ঘিওর থানা পুলিশ জানিয়েছে, ঘটনার পরপরই অভিযুক্ত স্বামী সাইফুল ইসলাম ও তার তৃতীয় স্ত্রী সাবিনাকে আটক করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম সম্প্রতি তৃতীয় বিয়ে করার পর থেকেই দ্বিতীয় স্ত্রী সখিনা বেগমের সঙ্গে তার বিরোধ চরমে ওঠে। অভিযোগ রয়েছে, সোমবার রাত থেকে সখিনার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। একপর্যায়ে তার মাথার চুল কেটে অপদস্থ করা হয়।
মঙ্গলবার সকালে সখিনা পানি পান করতে চাইলে তাকে কৌশলে বিষমিশ্রিত শরবত দেওয়া হয় বলে অভিযোগ পরিবারের। অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহতের মেয়ে যুথী আক্তার বলেন, “শরবতে বিষ মিশিয়ে আমার মাকে হত্যা করা হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়।এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর ঘটনার বিস্তারিত জানা যাবে।

  • February 17, 2026
  • 0 Comments
মানিকগঞ্জের হরিরামপুরে ৬০ পিছ ইয়াবাসহ মাদক কারবারি ও সহযোগী আটক

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি :
মানিকগঞ্জের হরিরামপুরে ৬০ পিছ ইয়াবাসহ মাদক কারবারি ও তার সহযোগীকে আটক করেছে হরিরামপুর থানা পুলিশ।

১৬ ফেব্রুয়ারি (সোমবার) উপজেলার আজিমনগর ইউনিয়নের হাতিঘাটা খেয়াঘাট থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, আজিমনগর ইউনিয়নের হাতিঘাটা গ্রামের আব্দুল মালেকের ছেলে মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেন (৩০) তার সহযোগী একই ইউনিয়নের বসন্তপুর আদর্শ গ্রামের মজিবুর রহমান (৩২)।

বিষয়টি নিশ্চিত করেন হরিরামপুর থানার ওসি মোহাম্মদ আফজাল হোসাইন।

এ বিষয়ে হরিরামপুর থানায় একটি মামলা রুজু হয়েছে। মামলা নাম্বার ৪(০২)

  • February 17, 2026
  • 0 Comments
তারেক রহমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার পর সংসদীয় দলের সভাকক্ষে বৈঠক করেছেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা।

ওই বৈঠকে সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

এর আগে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টায় জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে শপথ নেন বিএনপি থেকে জয়ী প্রার্থীরা।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নব নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করান। সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।

তবে বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি।

সংসদ ভবনে শপথ অনুষ্ঠান শুরুর আগে দলীয় এমপিদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, তারা আজ সংবিধান সংস্কার পরিষদের শপথ নিচ্ছেন না।

সেখানে দলটির চেয়ারম্যান তারেক রহমানসহ নির্বাচনে জয়ী সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

সালাহউদ্দিন সাদা ও নীল রংয়ের দুটি ফরম হাতে নিয়ে বলেন, আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য নির্বাচিত হইনি এবং সংবিধানে এখনও এটা ধারণ করা হয়নি। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে। এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যকেকে শপথ নেওয়াবেন সেটার বিধান করতে হবে। এমন ফরম সংবিধানের তৃতীয় তফসিলে আসবে। সেগুলো সাংবিধানিকভাবে সংসদে গৃহীত হওয়ার পরে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেওয়ার বিধান করা যাবে। আমরা সংবিধান মেনে এ পর্যন্ত চলেছি। আশা করি সামনের দিনেও চলবো।

এরপর তিনি দলীয় সদস্যদের উদ্দেশ্যে আরও বলেন, আমি মাননীয় চেয়ারম্যানের নির্দেশে ওনার উপস্থিতিতে আমাদের দলীয় সিদ্ধান্ত জানালাম।

  • February 17, 2026
  • 0 Comments
সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ হচ্ছে আজ। এরইমধ্যে শপথ নিয়েছেন বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা। তবে বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি।

সংসদ ভবনে শপথ অনুষ্ঠান শুরুর আগে দলীয় এমপিদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, তারা আজ সংবিধান সংস্কার পরিষদের শপথ নিচ্ছেন না।

সেখানে দলটির চেয়ারম্যান তারেক রহমানসহ নির্বাচনে জয়ী সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

সালাহউদ্দিন সাদা ও নীল রংয়ের দুটি ফরম হাতে নিয়ে বলেন, আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য নির্বাচিত হইনি এবং সংবিধানে এখনও এটা ধারণ করা হয়নি। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে। এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যকেকে শপথ নেওয়াবেন সেটার বিধান করতে হবে। এমন ফরম সংবিধানের তৃতীয় তফসিলে আসবে। সেগুলো সাংবিধানিকভাবে সংসদে গৃহীত হওয়ার পরে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেওয়ার বিধান করা যাবে। আমরা সংবিধান মেনে এ পর্যন্ত চলেছি। আশা করি সামনের দিনেও চলবো।

এরপর তিনি দলীয় সদস্যদের উদ্দেশ্যে আরও বলেন, আমি মাননীয় চেয়ারম্যানের নির্দেশে ওনার উপস্থিতিতে আমাদের দলীয় সিদ্ধান্ত জানালাম।

  • February 15, 2026
  • 0 Comments
জয়ের পর মন্ত্রিসভায় আফরোজা খানম রিতাকে চায় মানিকগঞ্জবাসী

 এ এস এম সাইফুল্লাহ, মানিকগঞ্জ প্রতিনিধি ॥
বিশিষ্ট শিল্পপতি সাবেক মন্ত্রী মরহুম হারুনুর রশিদ খান মুন্নুর সুযোগ্য কন্যা আফরোজা খানম রিতা মানিকগঞ্জ-৩ আসন থেকে এক লাখ চার হাজার ভোটের ঐতিহাসিক ব্যবধানে জয়ী এই সংসদ সদস্যকে ঘিরে এখন জেলায় বইছে নতুন প্রত্যাশার হাওয়া। নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম, চায়ের আড্ডা থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গন সবখানেই এক আলোচনা, তাকে কি দেখা যাবে আসন্ন মন্ত্রিসভায়?

নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৫১টি ভোটকেন্দ্রের মধ্যে ১৪৮টিতেই বড় ব্যবধানে এগিয়ে ছিলেন তিনি। বিশ্লেষকদের মতে, এমন ধারাবাহিক জয় কেবল সাংগঠনিক শক্তির ফল নয়—এটি তৃণমূলের আস্থা, দীর্ঘদিনের মাঠরাজনীতি এবং মানুষের সঙ্গে নিবিড় সম্পর্কেরই প্রতিফলন। মানিকগঞ্জ-৩ আসনের ইতিহাসে এই ব্যবধান অন্যতম বড় জয় হিসেবে বিবেচিত হচ্ছে।

রাজনৈতিক সংকট ও আন্দোলন-সংগ্রামের সময়ে একজন দৃঢ়চেতা নারী নেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করেছেন আফরোজা খানম রিতা। দলীয় নেতাকর্মীদের ভাষ্য—তার নেতৃত্ব আপসহীন, সিদ্ধান্তে স্পষ্ট এবং কর্মীদের প্রতি দায়বদ্ধ। মাঠে থেকে নেতৃত্ব দেওয়ার সংস্কৃতি তাকে সাধারণ মানুষের আরও কাছাকাছি নিয়ে গেছে।

জেলা শহর ও উপজেলার বিভিন্ন এলাকার ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা বিশ্বাস করেন—মন্ত্রীত্ব পেলে জেলার উন্নয়ন কার্যক্রমে গতি আসবে। বিশেষ করে, শিল্পকারখানা স্থাপন ও কর্মসংস্থান বৃদ্ধি, নদীভাঙন রোধে টেকসই প্রকল্প, সড়ক ও যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন, শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণ খাতে সম্প্রসারণ। স্থানীয় ব্যবসায়ী ও তরুণ সমাজের প্রত্যাশা কেন্দ্রীয় দায়িত্ব পেলে তিনি জেলার উন্নয়ন পরিকল্পনাকে জাতীয় অগ্রাধিকারের সঙ্গে যুক্ত করতে পারবেন।

যদিও এখনো দলীয় উচ্চপর্যায় থেকে মন্ত্রিপরিষদ নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, তবুও নেতাকর্মীদের মধ্যে আশাবাদ প্রবল। তারা মনে করছেন, বিপুল জনসমর্থনের প্রতিফলন ঘটিয়ে তাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে।

মানিকগঞ্জবাসীর কণ্ঠে এখন একটাই সুর এই ঐতিহাসিক বিজয়ের স্বীকৃতি হিসেবে জেলার জনপ্রতিনিধিকে জাতীয় পর্যায়ে বড় ভূমিকা দেওয়া হোক।

  • February 15, 2026
  • 0 Comments
এইচআরএসএসের উদ্বেগ : নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত ৩, আহত ৩ শতাধিক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও ফল ঘোষণার পর থেকে দেশের বিভিন্ন জেলায় নির্বাচনি সহিংসতা ছড়িয়ে পড়েছে।

এই সহিংসতায় মুন্সিগঞ্জ ও বাগেরহাটে দুই যুবক এবং ময়মনসিংহের হালুয়াঘাটে এক শিশু নিহত হয়েছেন। এছাড়া অন্তত ৩০টি জেলায় দুই শতাধিক পৃথক সংঘর্ষে তিন শতাধিক মানুষ আহত হয়েছেন।

এই সহিংসতায় অন্তত ৩৫০টি অফিস, ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হয়েছে। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায়। সংগঠনের নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম লিখিত বক্তব্যে নির্বাচনি সহিংসতা বন্ধে রাজনৈতিক দলগুলোকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

নিহতের মধ্যে মুন্সিগঞ্জে মাদরাসা শিক্ষক মো. জসিম নায়েব (৩০) রয়েছেন যিনি মুন্সিগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের সমর্থক ছিলেন। বাগেরহাটের কচুয়া উপজেলায় বিএনপির বিদ্রোহী প্রার্থীর সমর্থক ওসমান সরদার (২৯) প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন। ময়মনসিংহের হালুয়াঘাটে নির্বাচনি গোলযোগে শিশু ইমন (১২) প্রাণ হারিয়েছে।

সংগঠনটি আরও জানিয়েছে, নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নে শাপলা কলি প্রতীকে ভোট দেওয়ার ঘটনা নিয়ে তিন সন্তানের জননীকে (৩২) দলবদ্ধ ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এছাড়া লালমনিরহাটের হাতীবান্ধা ও টাঙ্গাইলের গোপালপুরসহ দেশের বিভিন্ন জেলায় ৪৫ নারী হেনস্তা ও ২৩ নারী আহত হয়েছেন।

নির্বাচনের দিন সারাদেশে ৩৯৩টি অনিয়ম নথিভুক্ত হয়েছে। এর মধ্যে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা, জাল ভোট প্রদান ও পোলিং এজেন্টদের বের করে দেওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া নির্বাচন পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে ৩৫০টি ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘরে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ হয়েছে।

এইচআরএসএস জানিয়েছে, গত ১১ ডিসেম্বর তফসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক অস্থিরতা ও অভ্যন্তরীণ কোন্দলের কারণে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

সংগঠনটি সরকার, নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে ভবিষ্যতে এ ধরনের বিচ্যুতি রোধে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানায়। সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক মনিরুজ্জামানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

  • February 14, 2026
  • 0 Comments
জাতীয় ঐক্যের ডাক দিলেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর সংবাদ সম্মেলনে ঐক্যের ডাক দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা। এবার দেশ গড়ার পালা-সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে তিনটার পর রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে নির্বাচন–পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, জনগণ বিএনপিকে বিপুল সমর্থন দিয়ে দায়িত্ব দিয়েছে। সেই আস্থার প্রতিদান দিতে দল ও নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিজয় উদযাপনে শান্ত ও সংযত থাকার জন্য তিনি নেতাকর্মীদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও সতর্ক থাকার আহ্বান জানান।

তিনি বলেন, দেশ গড়তে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ভিন্নমত থাকতেই পারে, কিন্তু জাতীয় স্বার্থে ঐক্য অটুট রাখতে হবে।

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান বিএনপি চেয়ারম্যান। তিনি আশা প্রকাশ করেন, জনগণের প্রত্যাশা পূরণে নতুন সরকার ইতিবাচক ও গঠনমূলক পদক্ষেপ নেবে।

এদিকে ঘোষিত ফল অনুযায়ী ২৯৭টি আসনের মধ্যে বিএনপি জয় পেয়েছে ২০৯টিতে। ফল ঘোষণা স্থগিত থাকা দুটি আসনেও বিএনপি প্রার্থীরা এগিয়ে রয়েছেন। এছাড়া দলটির শরিকরা পেয়েছে আরও ৩টি আসন।

বক্তব্য শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তারেক রহমান।

  • February 13, 2026
  • 0 Comments
২৯৯ আসনের চূড়ান্ত ফল প্রকাশ ইসির, কোন দল কত পেল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের চূড়ান্ত ফল করা হয়েছে। ফলাফলে দেখা গেছে, বিএনপি ২১৩, জামায়াত ৬৮, এনসিপি ৫, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১, গণঅধিকার পরিষদ ১, জাতীয় পার্টি (বিজেপি) ১, বাংলাদেশ খেলাফত মজলিস ১, গণসংহতি আন্দোলন ১ ও সতন্ত্র ৭ জন প্রার্থী বিজয়ী হয়েছেন।

তিনটি আসনের ফল ঘোষণা স্থগিত রাখবে নির্বাচন কমিশন। আসনগুলো হলো— শেরপুর-২, চট্টগ্রাম-২ এবং চট্টগ্রাম-৪। স্থগিতের কারণ হলো- আপিল বিভাগের বিচারাধীন মামলা, আইনি বাধ্যবাধকতা ও আদালতের চূড়ান্ত আদেশ সাপেক্ষে ফলাফল প্রকাশ করা হবে।

চট্টগ্রাম-৪ (আসলাম চৌধুরী) ইসির জারি করা চিঠিতে বলা হয়েছে, আপিল বিভাগে দায়েরকৃত সিপিএলএ নং ৪৪১/২০২৬ (মাননীয় হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং ১১৭৪/২০২৬ হতে উদ্বৃত) এর ৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের আদেশের আলোকে নির্বাচনি এলাকা ২৮১, চট্টগ্রাম-৪ আসনের প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে যথারীতি অংশগ্রহণ করতে পারবেন। তবে ওই মামলাটি চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার ফল প্রকাশ স্থগিত রাখার আইনগত বাধ্যবাধকতা থাকায় কমিশন ফল স্থগিতের সিদ্ধান্ত প্রদান করেছে।

চট্টগ্রাম-২ (সরোয়ার আলমগীর) একইভাবে চট্টগ্রাম-২ আসনের প্রার্থী সরোয়ার আলমগীরের বিষয়ে জানানো হয়েছে, আপিল বিভাগে দায়েরকৃত সিপিএলএ নং ৪৪০/২০২৬-এর (রিট পিটিশন নং ১০৫৩/২০২৬ হতে উদ্বৃত) ০৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের আদেশের প্রেক্ষিতে তিনি নির্বাচনে অংশ নিতে পারছেন। তবে মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার নির্বাচনি ফলাফল প্রকাশ স্থগিত থাকবে বলে কমিশন সিদ্ধান্ত নিয়েছে।

শেরপুর-২ (মোহাম্মদ ফাহিম চৌধুরী) এদিকে শেরপুর-২ আসনের প্রার্থী মোহাম্মদ ফাহিম চৌধুরীর বিষয়ে জারি করা চিঠিতে বলা হয়েছে, আপিল বিভাগে দায়েরকৃত সিপিএলএ নং ৪৪২/২০২৬-এর (রিট পিটিশন নং ১১৮৬/২০২৬ হতে উদ্বৃত) ০৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের আদেশের আলোকে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। তবে ওই মামলার চূড়ান্ত আদেশের ওপরই মোহাম্মদ ফাহিম চৌধুরীর নির্বাচনের চূড়ান্ত ফলাফল নির্ভরশীল হবে মর্মে সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন।

  • February 7, 2026
  • 0 Comments
মানিকগঞ্জে প্রমথচন্দ্র বিদ্যায়তনের নবীন বরণ অনুষ্ঠিত 

মানিকগঞ্জের শিবালয় উপজেলার উলাইলে প্রমথ চন্দ্র বিদ্যায়তনের বার্ষিক নবীন বরণ ও মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার দুপুরে শিক্ষা প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা, সংস্কৃতি মন্ত্রানালয়ের যুগ্ন সচিব পরিমল চন্দ্র বসুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিষা রানী কর্মকার,পরিমল চন্দ্র  বসুর সহর্ধমিনী প্রফেসর ডাঃ বনজবা বসু,শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনির হোসেন,মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শাহানুর ইসলাম, মহাদেবপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহজাহান, উলাইল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান, শিক্ষক নেতা মোঃ আশরাফুল হক লিটন, প্রধান শিক্ষক তুষার কান্তি বসু,শিক্ষক মোঃ মিজানুর রহমান  সহ অভিভাবক ও চাত্র-ছাত্রীবৃন্দ।

বিশেষ অতিথি হিসেবে আরো  উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের স্বামী মোঃ ওহীদুল হাসান। 

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন,হাইস্কুলে পড়ুয়া আমাদের এই সন্তানদেরা এখন অনেক কিছুই বুঝতে পারে তবে তারা সিন্ধান্ত নিতে পারে না।এই  বয়সটাই আবেগের বয়স।এই সময়ে শিক্ষক, বাবা-মা সহ সবাইকে দরদ দিয়ে তাদের পাশে থাকতে হবে।আমাদের আগামী প্রজন্মকে  সুপথে পরিচালিত করতে হবে।

সভাপতির বক্তব্যে পরিমল চন্দ্র বসু বলেন,সবার প্রচেষ্টায় এই বিদ্যালয়টিকে আমরা দেশের একটা সেরা প্রতিষ্ঠানে পরিনত করতে চাই।

সাংস্কৃতিক অনুষ্ঠান, বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণ শেষে স্থানীয় প্রতিবন্ধীদের মাঝে জেলা প্রশাসক হুইল চেয়ার,কম্বল ও জ্যাকেট বিতরন করেন।

  • February 7, 2026
  • 0 Comments
মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু : পিবিআইয়ের ফিঙ্গারপ্রিন্টে পরিচয় শনাক্ত

মানিকগঞ্জ জেলা সংবাদদাতা:
মানিকগঞ্জ–সিংগাইর সড়কের মিতরা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় এক ভারসাম্যহীন ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পরপরই পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), মানিকগঞ্জ জেলার তৎপরতায় ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষার মাধ্যমে অজ্ঞাত হিসেবে উদ্ধার হওয়া লাশটির পরিচয় শনাক্ত করা হয়।

পিবিআই সূত্রে জানা গেছে, শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ১০টার দিকে মানিকগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীন বিষয়টি পিবিআই মানিকগঞ্জ জেলার ডিউটি অফিসারকে অবহিত করেন। সদর থানাধীন মিতরা বাজার সংলগ্ন হাইওয়ে সড়কে এক ব্যক্তি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন—এমন সংবাদের ভিত্তিতে পিবিআই দ্রুত তদন্ত কার্যক্রম শুরু করে।

খবর পেয়ে পিবিআই মানিকগঞ্জ জেলার একটি চৌকস ক্রাইমসিন টিম জিডি নং–১০৭ মূলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত ব্যক্তির লাশ থেকে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে। পরবর্তীতে প্রযুক্তিনির্ভর বিশ্লেষণ ও যাচাই-বাছাই শেষে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করা হয়।

নিহত ব্যক্তি মোঃ শফিকুল ইসলাম (৬২)। তিনি নেত্রকোনা জেলার নেত্রকোনা সদর থানাধীন বড় নন্দুরা, দক্ষিণ বিশিউরা গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত সাফর উদ্দিন আহমেদ এবং মাতার নাম লিলি বিলকিছ।

এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানা পুলিশ নিহত ব্যক্তির সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।

অন্যান্য