• July 2, 2025
  • 0 Comments
১০ হাজার টাকা করে পাবেন যেসব শিক্ষার্থীরা

২০২৪-২৫ অর্থবছরে দেশের বিশ্ববিদ্যালয় ও কলেজের স্নাতক পর্যায়ের এক হাজার ২৭৪ জন শিক্ষার্থী বিশেষ অনুদানের জন্য মনোনীত হয়েছেন। তারা প্রত্যেকে ১০ হাজার টাকা করে পাবেন।

বিশেষ অনুদানের জন্য নির্বাচিত শিক্ষার্থীর এ তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের (বাজেট শাখা) উপসচিব লিউজা-উল-জান্নাহর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কোন স্তরের শিক্ষার্থী কত টাকা পাবেন

বিশেষ অনুদানের জন্য ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির দুই হাজার ৪৫০ জন শিক্ষার্থী, নবম ও দশম শ্রেণির এক হাজার ৫৯৭ জন, একাদশ ও দ্বাদশ শ্রেণির এক হাজার ৪২৮ জন শিক্ষার্থীকে মনোনীত করেছে শিক্ষা মন্ত্রণালয়।

এছাড়া দেশের সরকারি-বেসরকারি ১০১টি শিক্ষাপ্রতিষ্ঠানকে বিশেষ অনুদান হিসেবে এক লাখ করে টাকা দেওয়া হবে বলেও জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

যেভাবে টাকা পাবেন

এই অর্থ সহায়তা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর মাধ্যমে সরাসরি শিক্ষার্থীদের মোবাইল নম্বরে পাঠিয়ে দেওয়া হবে। এতে কোনো প্রকার দাপ্তরিক জটিলতা ছাড়াই শিক্ষার্থীরা সহজে তাদের অনুদান গ্রহণ করতে পারবেন।

Your Attractive

১০ হাজার টাকা করে পাবেন যেসব শিক্ষার্থীরা

Your Attractive Heading

  • June 29, 2025
  • 0 Comments
ইসলামী আন্দোলনের মহাসমাবেশে ১০ দলপিআর পদ্ধতিতে ভোট ঐকমত্য না হলে গণভোট

আন্দোলনের মহাসমাবেশে

সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন দাবি করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। গতকাল রাজধানীর সোহ্‌রাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান। সমাবেশে ১০ রাজনৈতিক দল এবং কয়েকটি ধর্মীয় সংগঠনের প্রতিনিধিও অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সমাবেশে অংশ নেয়া অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও পৃষ্ঠা ৫ কলাম ১
পিআর পদ্ধতিতে নির্বাচন দাবি করেন। সকাল থেকে শুরু হওয়া দুইপর্বের সমাবেশ শেষ হয় সন্ধ্যায়। এতে আমন্ত্রিত অতিথি ছাড়া ইসলামী আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন। সমাবেশে অংশ নিতে ভোর থেকেই দলটির নেতাকর্মীরা সোহ্‌রাওয়ার্দী উদ্যানে আসতে থাকেন। সকালেই সোহ্‌রাওয়ার্দী উদ্যান নেতাকর্মীতে পরিপূর্ণ হয়ে যায়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন ছাড়া আর কোনো পথ খোলা নেই।
১৯৭২ সালের সংবিধান জনগণের বিশ্বাস ও আশা-আকাঙ্ক্ষার পরিপন্থি। এই সংবিধান মেনেই স্বৈরাচার তৈরি হয়েছে। আজ দরকার রাষ্ট্রের মৌলিক সংস্কার এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা। জুলাই অভ্যুত্থান শুধুমাত্র শাসক পরিবর্তনের জন্য ছিল না, এটি ছিল একটি রাষ্ট্র পুনর্গঠনের আন্দোলন। তিনি বলেন, ২৪’র জুলাইয়ের ঘটনার সঙ্গে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিল, তাদের বিচার না করে নির্বাচন করা চলবে না। গণহত্যা, গুম, লুটপাটের জন্য ফ্যাসিস্ট চক্রের কাউকে ছাড় দেয়া যাবে না।

নির্বাচন পদ্ধতির সংস্কার দাবি করে তিনি বলেন, যে দল যত শতাংশ ভোট পাবে, সংসদে তাদের তত আসন থাকতে হবে। এটি জনগণের, জেনজি প্রজন্মের এবং সকল ধর্ম-বর্ণের মানুষের যৌক্তিক দাবি। প্রয়োজনে গণভোটের মাধ্যমে জনগণের রায় নিতে হবে। চরমোনাই পীর বলেন, বারবার রক্ত দিয়েছি, কিন্তু সফলতা পাইনি, কারণ ভুল নেতা ও নীতির হাতে দেশ তুলে দিয়েছি। এবার ইসলামপন্থিদের ঐক্যের সময় এসেছে। এক বাক্সে ভোট নিলে ইসলামপন্থিরাই হবে বাংলাদেশের প্রধান রাজনৈতিক শক্তি। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের ফসল এই অন্তর্বর্তী সরকার। আমরা নিঃস্বার্থভাবে এই সরকারের পাশে আছি। তবে সরকার যেন সংস্কার ও নিরপেক্ষতার পথ থেকে বিচ্যুৎ না হয়।

রেজাউল করীম বলেন, দুর্নীতি থেকে মুক্তি ও সুশাসনের জন্য এ দেশের মানুষ যুগ যুগ ধরে সংগ্রাম করে এসেছে। তারই ধারাবাহিকতায় জুলাই অভ্যুত্থান ঘটেছে। আর সময় নেই রাষ্ট্র সংস্কার এখনই করতে হবে। সংবিধান মেনেই স্বৈরাচার সৃষ্টি হয়েছে। এজন্যই আমরা সংস্কারের কথা বলছি। পিআর পদ্ধতিতে নির্বাচন ছাড়া সুষ্ঠু রাজনৈতিক ভবিষ্যৎ সম্ভব নয়। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কেউ ‘জালেম’ হবে না। দেশের মানুষ ন্যায়বিচার পাবে। পতিত সরকার বিলিয়ন বিলিয়ন টাকা পাচার করেছে, নিরীহ মানুষ হত্যা করেছে তাদের কোনো ক্ষমা নেই, অবশ্যই বিচার করতে হবে।

তিনি বলেন, সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগে রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দিতে হবে। তা না হলে দেশের জন্য ভয়ঙ্কর পরিণতি আসবে। আমরা অতীতে নেতা নির্বাচনে ভুল করেছি। এবার ইসলামপন্থি দলগুলোর ঐক্য নিয়ে জনগণের মধ্যে বড় প্রত্যাশা তৈরি হয়েছে। শুধু ইসলামপন্থি নয়, দেশপ্রেমিক সকল দলকে নিয়ে আগামী নির্বাচনে একটি শক্তিশালী জোট হতে পারে। গণভোটের কথা উল্লেখ করে তিনি বলেন, মৌলিক সংস্কারে অনেকে গড়িমসি করছেন, এটা জুলাইয়ের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা। এই অবস্থায় সংস্কারের প্রশ্নে জাতীয় ঐকমত্য না হলে গণভোট আয়োজন করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সংস্কার, বিচার ও সুষ্ঠু নির্বাচনের দায়িত্বে আপনারা থাকুন, আমরা আপনাদের পাশে ছিলাম, আছি এবং ইনশাআল্লাহ্‌ থাকবো। কিন্তু আমরা আর পুরনো রাজনৈতিক অপসংস্কৃতি বহাল থাকতে দেবো না। রাজনীতির নামে সন্ত্রাস ও চাঁদাবাজদের প্রতিহত করবো।

ভবিষ্যতের রূপরেখা তুলে ধরে তিনি বলেন, আমরা চাই একটি সমৃদ্ধ, ব্যবসাবান্ধব বাংলাদেশ গড়তে। আমাদের তরুণদের বলছি, আপনারা আমাদের ভোট দিন, আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ উপহার দেবো। নারী আমাদের জনশক্তির অর্ধেক। দেশ গঠনে নারীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা নারীকে পণ্য বানাতে দেবো না। আমরা চাই রাষ্ট্রে জবাবদিহিতা ও একটি দক্ষ প্রশাসন। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘মহাসমাবেশ থেকে ফিরে গিয়ে কমিটিগুলোকে আরও সক্রিয় করুন। ঘরে ঘরে যান, ভোটারদের ইসলামের দাওয়াত দিন, ইসলামের সৌন্দর্য তুলে ধরুন। ৫ই আগস্টের পর ইসলামের পক্ষে যে গণআন্দোলনের ক্ষেত্র তৈরি হয়েছে, সেখানে আমরা যদি সোচ্চার না হই, তাহলে এ মাটিতে আগাছা জন্মাবে। যারা নুরুল হক নুরের মতো দেশপ্রেমিক মানুষকে অপমান করেছে, যারা ভোটকেন্দ্র দখল করতে চায়, তাদের উৎখাত করতে হবে।

সমাবেশে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের আহ্বানে ভেদাভেদ ভুলে সকল ইসলামিক দল এক হয়েছে। তার নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে তিনি বলেন, আজকের সমাবেশ থেকে বার্তা হচ্ছে পিআর পদ্ধতি ছাড়া জনগণ নির্বাচন মেনে নিবে না। নির্বাচনের পূর্বে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। ছাত্র-জনতার রক্ত আমরা ব্যর্থ হতে দেবো না। আগামী নির্বাচনের নিরপেক্ষতার প্রমাণ নিশ্চিত করতে হবে। শেখ হাসিনা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। এ সময় নির্বাচনের আগে মৌলিক সংস্কার করার দাবি জানিয়ে তিনি বলেন, অবশ্যই জাতীয় নির্বাচনের আগে মৌলিক সংস্কার করতে হবে এবং স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে দিতে হবে। তিনি আরও বলেন, নতুন কোনো ফ্যাসিবাদকে আমরা জন্ম দিতে চাই না। জুলাই সনদ ৫ই আগস্টের পূর্বে বাস্তবায়ন করতে হবে। জাতীয় ঐকবদ্ধতার মধ্যদিয়ে আমরা ফ্যাসিবাদী শক্তিকে প্রতিহত করবো।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, সকল রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ এ মঞ্চে পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য একাত্মতা প্রকাশ করেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, সমাবেশ শুধু একটা দলের দেখেছেন সামনে আরও অনেক দল করবে। সংস্কার কমিশনকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, দু’-একটি দলের উপর ভিত্তি করে সংস্কারের প্রস্তাবে পরিবর্তন আনা যাবে না। দু’-একটা দলকে প্রাধান্য দিয়ে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নের দুঃসাহস দেখাবেন না। পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। জীবদ্দশায় কোনো ব্যক্তি ১০ বছরের বেশি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবে না। স্থানীয় সরকার নির্বাচন দেয়ার দাবি জানিয়ে তিনি বলেন, সারা বাংলাদেশে স্থানীয় পর্যায়ে কোনো জনপ্রতিনিধি নেই। জনগণ দুর্ভোগের শিকার হচ্ছে তাই স্থানীয় সরকার নির্বাচন এ সরকারের অধীনে দিতে হবে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেন, হাজার হাজার মানুষ রক্ত দিয়েছে পূর্বের সিস্টেমের পরিবর্তনের জন্য। নতুন বাংলাদেশ কোনো টেন্ডারবাজ, চাঁদাবাজদের জায়গা হবে না। উচ্চ কক্ষের নির্বাচনে পিআর পদ্ধতিতে প্রায় সকল দল একমত হয়েছে। কিন্তু একটি দলের আপত্তির কারণে পিআর পদ্ধতি বাস্তবায়ন হচ্ছে না। পেশি শক্তির বলে জোর-জবরদস্তি করে নির্বাচনে জয়ের ধারণা পরিবর্তন করতে হবে। কোনো শক্তি বাংলাদেশের সংস্কারে আন্দোলন দাবায় রাখতে পারবে না। এ সময় তিনি পিলখানা ও শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচারের দাবি জানান।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ইসলামী আন্দোলন আমাদের অন্যতম সহযোদ্ধা, কে কি বলেছে তাতে আমাদের কিছু আসে যায় না। জুলাইয়ের শহীদদের রক্তত্যাগ ধারণ করে সামনের দিকে এগিয়ে চললে কোনো বিদেশি এজেন্টদের চক্রান্ত আমাদের কিছু করতে পারবে না।

২৪ পরবর্তী বাংলাদেশে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে আগামী বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্ট দাঁড়াতে পারবে না। মাদ্রাসার ছাত্রদের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, এই অভ্যুত্থানে মাদ্রাসার ছাত্র ভাইদেরকে পাঞ্জাবি, টুপি দেখে টার্গেট করে গুলি করা হয়েছে। আগামীর বাংলাদেশে তারা যেন টার্গেট কিলিং-এর শিকার না হয় সে জন্য সবাইকে ঐকবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন পিআর পদ্ধতিতে হবে। জনগণের প্রতিনিধিত্বে পিআরের বিকল্প নেই। তাই পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে সবাইকে আরও জোরালো ভূমিকা পালন করতে হবে।

ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, আমরা সংখ্যানুপাতিক নির্বাচন চাই, বিএনপি কেন মানছে না। বিএনপি তো বলেছেন আমরা জাতীয় সরকার গঠন করবো। আর জাতীয় সরকার গঠনের জন্য ভালো সিস্টেম হলো পিআর পদ্ধতিতে নির্বাচন। জাতীয় সরকার হবে সকল দলের অংশগ্রহণমূলক সরকার। সকল দলের অংশগ্রহণে একমাত্র পিআর সিস্টেমে সরকার গঠন করতে পারে।

এবি পার্টির সভাপতি মজিবুর রহমান মঞ্জু বলেন, আমাদের নানা রকমের মাজহাব আছে, নানা তরিকা ও নানা সংস্কৃতি আছে। কিন্তু মহান আল্লাহতায়ালার একত্মবাদের ক্ষেত্রে এবং ইসলামে দাওয়াতের ক্ষেত্রে আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। সংবিধান পরিবর্তন করে নির্বাচন দিতে হবে। নির্বাচন চান পিআর মানেন না, নির্বাচন চান স্থানীয় সরকার নির্বাচন আগে হোক মানেন না কেন? আমরা এই টালবাহানা চলতে দিতে চাই না। বাংলাদেশের মানুষ সংস্কারের মধ্যদিয়ে পরিবর্তনের মাধ্যমে একটা নির্বাচন চায়। যতবার গণঅভ্যুত্থান হয়েছে প্রত্যেক গণঅভ্যুত্থানের পরে পরিবর্তন হয়েছে। সুতরাং সংবিধান পরিবর্তন ও সংস্কার করেই নির্বাচন দিতে হবে।

এদিকে দিনব্যাপী এই সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে দলের নেতাকর্মী সমর্থকদের ঢল নামে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুরো উদ্যান প্রায় কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এ ছাড়া দেশের বিভিন্ন জেলা থেকে আগত যানবাহনের কারণে রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ সময় সরকারি ছুটির দিন হলেও পথচারীদের চরম দুর্ভোগের মুখে পড়তে হয়েছে। সমাবেশে হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক, বোধিজ্ঞান ভাবনা কেন্দ্রের সভাপতি দয়াল কুমার বড়ুয়া, বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নির্মল রোজারিও বক্তব্য রাখেন।

সমাবেশে ইসলামী আন্দোলনের পক্ষে দলের মুখপাত্র এবং যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান ১৬ দফা ঘোষণাপত্র পাঠ করেন।

সমাবেশে জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মুজিবুর রহমান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রফিকুল ইসলাম খান, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মূসা বিন ইজহার, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমাদ আবদুল কাদের, ইসলামী ঐক্যজোটের মহাসচিব সাখাওয়াত হোসেন রাজী, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালাল উদ্দীন, খেলাফত আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউসুফ সাদিক হক্কানী প্রমুখ বক্তব্য রাখেন।

  • June 27, 2025
  • 0 Comments
এইচএসসি পরীক্ষার কেন্দ্রে ১৪৪ ধারা ভ’ঙ্গ: শিবালয়ে ৪ বখাটে গ্রে’ফ’তা’র

আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান নেওয়ায় শিবালয়-১ মহাদেবপুর ইউনিয়ন সরকারি কলেজ এইচএসসি পরীক্ষা কেন্দ্রে ১৪৪ ধারা জারি করা হয়। আজ সকাল ১১.৩০টায় জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লার উপস্থিতিতে কলেজের পুকুরপাড়ের উত্তর চালায় আড্ডা দেওয়া অবস্থায় তিন বখাটে ও এক জন কে ১৪৪ ধারা ভঙ্গ করায় মটরবাইক্ সহ যুবককে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের শিবালয় থানায় হেফাজতে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে ১৪৪ ধারা ভঙ্গ ও পরীক্ষার শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত করার অভিযোগ আনা হয়েছে।

এ বিষয়ে শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, “গ্রেফতারকৃতদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য ডিসি স্যার সহকারী কমিশনার (ভূমি) শিবালয়কে নির্দেশনা দেবেন। বিকাল ৫টার পর তাদের মুক্তি দেওয়া হবে কি না, তা নির্ভর করবে আইনগত প্রক্রিয়া ও তদন্তের ফলাফলের উপর।

জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা পরীক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, “এইচএসসি পরীক্ষা একটি জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়। আমরা কোনোভাবেই পরীক্ষার শৃঙ্খলা বিঘ্নিত হতে দেব না। যারা আইন ভঙ্গ করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, এইচএসসি পরীক্ষা ২০২৫-এ শিবালয় উপজেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ, আনসার ও ভিডিবি সদস্যদের সমন্বয়ে গঠিত টহল দল সার্বক্ষণিক তদারকি করছে।

  • March 5, 2025
  • 0 Comments
✈️ ২০২৫ সালের ট্রাভেল টেক-এর সেরা উদ্ভাবনগুলো!

ভ্রমণ এখন আর শুধু গন্তব্যে পৌঁছানোর বিষয় না—এটা এখন প্রযুক্তির ছোঁয়ায় আরও স্মার্ট, সহজ ও নিরাপদ। ২০২৫ সালে ট্রাভেল টেক দুনিয়ায় যেসব উদ্ভাবন সবচেয়ে আলোচিত হয়েছে, চলুন দেখে নেওয়া যাক!

1. Generative AI ট্রাভেল অ্যাসিস্ট্যান্ট

ChatGPT বা Google Gemini-এর মতো এআই অ্যাসিস্ট্যান্ট এখন ট্রিপ প্ল্যান, বাজেট ক্যালকুলেশন, এমনকি লোকাল রেস্টুরেন্ট সাজেশনেও সাহায্য করছে।

🔗 Google Travel Planner

2. Biometric Boarding Systems

পাসপোর্টের জায়গায় এখন ফেস স্ক্যানিং—বিশেষ করে দুবাই, সিঙ্গাপুর এবং হিথ্রো এয়ারপোর্টে এই প্রযুক্তি বিপ্লব এনেছে।

🔗 IATA One ID Initiative

3. AR ট্রাভেল গাইড

Augmented Reality এখন আপনাকে দেয় রিয়েল-টাইম ভিজ্যুয়াল গাইড, ম্যাপিং এবং স্থানীয় ইতিহাস জানার সুবিধা।

🔗 Google Lens Travel Features

4. সাসটেইনেবল ট্রাভেল টুলস

Green travel এখন ট্রেন্ড নয়, প্রাধান্য! স্কাইস্ক্যানারের মতো প্ল্যাটফর্মে “low CO2” ফ্লাইট ফিল্টার রয়েছে।

🔗 Skyscanner Sustainable Travel

5. AI-Powered Luggage Tracking

Apple AirTag বা Tile-এর মতো ডিভাইস এখন আপনার লাগেজের লোকেশন রিয়েল-টাইমে ট্র্যাক করে দেয়।

🔗 Apple AirTag for Travel

💬 শেষ কথা (Conclusion) :

প্রযুক্তি আমাদের জীবন যেমন সহজ করছে, তেমনি ভ্রমণকে করছে আরও চমকপ্রদ। আপনি কী এই উদ্ভাবনগুলোর মধ্যে কোনটা ব্যবহার করেছেন বা করতে চান? কমেন্টে জানাতে ভুলবেন না!

  • March 5, 2025
  • 0 Comments
কোন কাজ নৈতিকভাবে সঠিক বা ভুল কেন হয়?

মানুষের আচরণ ও কাজের নৈতিক মূল্যায়ন যেভাবে হয়, তা মানব সমাজের মৌলিক প্রশ্নগুলোর একটি। কোনো কাজ কেন নৈতিক দিক থেকে সঠিক বা ভুল হিসেবে বিবেচিত হয়, তার পেছনে রয়েছে বিভিন্ন দার্শনিক ও সামাজিক কারণ।


নৈতিকতা নির্ধারণের প্রধান কারণসমূহ

১. সমাজের মূল্যবোধ

প্রতিটি সমাজে ভালো ও মন্দের সংজ্ঞা আলাদা হতে পারে, তবে সাধারণত সামাজিক নিয়ম ও সংস্কৃতির ভিত্তিতে কাজের নৈতিকতা নির্ধারিত হয়।

২. ধর্মীয় ও আধ্যাত্মিক বিশ্বাস

অনেক ক্ষেত্রে ধর্মীয় শিক্ষাই ঠিক ও ভুলের মানদণ্ড নির্ধারণ করে।

৩. পরিণতি বা ফলাফল

কিছু দার্শনিক মতে, কোনো কাজের নৈতিকতা নির্ভর করে তার ফলাফলের উপরে — যেমন, কাজটি কতটা মানুষকে উপকৃত বা ক্ষতিগ্রস্ত করে।

৪. উদ্দেশ্য ও মনোভাব

কাজ করার পেছনে ব্যক্তির উদ্দেশ্যও নৈতিকতা নির্ধারণে গুরুত্বপূর্ণ। সৎ উদ্দেশ্যযুক্ত কাজকে সাধারণত সঠিক ধরা হয়।


কেন এই প্রশ্ন আজও প্রাসঙ্গিক?

বিশ্বায়নের যুগে বিভিন্ন সাংস্কৃতিক মূল্যবোধ মিশে যাচ্ছে। তাই “সঠিক” ও “ভুল” কী তা নির্ধারণ আরো জটিল হয়ে উঠেছে। তাই নৈতিকতা নিয়ে আলোচনা ও সচেতনতা আজ অত্যন্ত জরুরি।

অন্যান্য