বাংলাদেশ ও ওমান কূটনৈতিক প্রশিক্ষণ এবং অধ্যয়নের ক্ষেত্রে সহযোগিতার জন্য একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে। এর লক্ষ্য হচ্ছে ২ দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে সক্ষমতা এবং পেশাদার দক্ষতা বৃদ্ধি করা।
শুক্রবার ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
চলতি সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ বদর বিন হামাদ আলবুসাইদির মধ্যে বৈঠকের পর এই চুক্তি সই হয়।
আলোচনার সময় উভয় নেতা বাংলাদেশ ও ওমানের মধ্যে উষ্ণ ও দীর্ঘস্থায়ী সম্পর্কের প্রতি সন্তোষ প্রকাশ করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
পররাষ্ট্র উপদেষ্টা প্রায় ৭ লাখ বাংলাদেশি প্রবাসী কর্মীকে আতিথেয়তা দেওয়ার জন্য ওমান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ওমানের শ্রমবাজারের চাহিদার সাথে সামঞ্জস্য রেখে আরও জনবল নিয়োগের অনুরোধ জানান।
বাংলাদেশের ফরেন সার্ভিস একাডেমি এবং ওমানের ডিপ্লোম্যাটিক একাডেমির মধ্যে স্বাক্ষরিত নতুন এই সমঝোতা স্মারকটি কূটনৈতিক অধ্যয়ন, প্রশিক্ষণ এবং দক্ষতা বিনিময়ে সহযোগিতার পথ প্রশস্ত করবে বলে আশা করা হচ্ছে।
এই চুক্তিটি দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করবে এবং ঘনিষ্ঠ অংশীদারিত্ব গড়ে তুলবে।
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩০ দশমিক ৫৯ বিলিয়ন ডলার। রবিবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুসারে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম৬) এর পদ্ধতি মোতাবেক বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৫ দশমিক ৭৫ বিলিয়ন ডলার।
এর আগে গত সপ্তাহে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল বাবদ ১ দশমিক ৫ বিলিয়ন ডলার পরিশোধ করে বাংলাদেশ ব্যাংক। এই বিল পরিশোধের পর রিজার্ভ নেমে আসে ৩০ দশমিক ৩০ বিলিয়ন ডলারে। ওই দিন বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছিল ২৫ দশমিক ৩৯ বিলিয়ন মার্কিন ডলার।
পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচটি শরিয়াহ্ভিত্তিক ব্যাংক টানা দরপতনের মুখোমুখি। ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী, ইউনিয়ন, এক্সিম ও সোশ্যাল ইসলামী ব্যাংক—এই পাঁচ ব্যাংক এখন বিনিয়োগকারীদের কাছে আতঙ্কের প্রতীক।
মূলধন ঘাটতি, খেলাপি ঋণ এবং আমানত সংকটের বোঝা সামলাতে না পারায় বাংলাদেশ ব্যাংক তাদের একীভূতের পরিকল্পনা ঘোষণা করেছে। কিন্তু এই ঘোষণাই বিনিয়োগকারীদের নিশ্চয়তার বদলে আরও অনিশ্চয়তার ছাপ ফেলেছে। বর্তমানে এসব ব্যাংকের সম্মিলিত মূলধন ঘাটতি ও খেলাপি ঋণের পরিমাণ ২ লাখ ৮৬ হাজার কোটি টাকার বেশি, যা বাজারে তাদের সবচেয়ে দুর্বল অবস্থায় দাঁড় করিয়েছে। এই অনিশ্চয়তার কারণে শেয়ারদর আরও নিচে নামছে এবং পুঁজিবাজারে তাদের অবস্থা দিন দিন আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।
কতটা কমেছে দাম
গত এক মাসে পুঁজিবাজারে তালিকাভুক্ত শরিয়াহ্ভিত্তিক এই পাঁচ ব্যাংকের শেয়ারের দরপতন হয়েছে ২২ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত। সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক। ২৮ জুলাই যেখানে প্রতি শেয়ার ৮ টাকা ৫০ পয়সায় লেনদেন হচ্ছিল, গতকাল রোববার সেটি নেমেছে ৫ টাকা ৫০ পয়সায়; অর্থাৎ প্রায় ৩৫ শতাংশ পতন। তার পরেই আছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, যার শেয়ারদর ৪ টাকা ৫০ পয়সা থেকে কমে এখন ৩ টাকা, অর্থাৎ প্রায় এক-তৃতীয়াংশ মূল্য হারিয়েছে। এক্সিম ব্যাংকের শেয়ারের দামও কমেছে প্রায় সমান হারে—৬ টাকা ৫০ পয়সা থেকে নেমে দাঁড়িয়েছে ৪ টাকা ৪০ পয়সায়, যা ৩২ শতাংশের বেশি পতন। অন্যদিকে গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংক উভয়ের শেয়ারদর ৩ টাকা ১০ পয়সা থেকে নেমে ২ টাকা ৪০ পয়সায় নেমেছে, দুই ক্ষেত্রেই দরপতন ২২ শতাংশের বেশি।
টাকার হিসাবে পতনটা প্রথমে সামান্য মনে হতে পারে। যেহেতু এসব শেয়ারের দাম ২ থেকে ৩ টাকার ঘরে ঘোরাফেরা করছে, তাই কয়েক পয়সার দরপতনও শতাংশের হিসাবে বড় ধাক্কা হয়ে দাঁড়াচ্ছে, যা বাজারে আতঙ্ক আরও বাড়িয়ে দিচ্ছে।
বিনিয়োগকারীরা কে আতঙ্কে
এ বিষয়ে বিশ্লেষক ও পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্সের সদস্য অধ্যাপক আল-আমিন বলেন, এই ব্যাংকগুলো একীভূত হয়ে একটা প্রতিষ্ঠান/সত্তা হারিয়ে ফেললে কোন মূলধনি শেয়ারের অংশের কী হারে, কী রূপান্তরিত হবে, সেটা অনিশ্চিত। সেই অনিশ্চয়তায় থেকে অনেকে ভাবছে, এখানে যা পাই, সেটা নিয়ে থাকি। এ জন্য লোকসান হলেও বিক্রি করে দিচ্ছে। এটা ছাড়া তাঁর উপায় নেই। একীভূত হয়ে গেলে সেটা তো আর তালিকাভুক্ত থাকবে না।
বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটসের মহাপরিচালক তৌফিক আহমদ চৌধুরীর মতে, ব্যাংকগুলোয় নতুন আমানত আসছে না। বরং আমানতকারীরা টাকা তুলতে চাইছেন। বিনিয়োগকারীরা ভাবছেন, ব্যাংকগুলো হয়তো টিকবে না। তাই যত দামেই হোক, শেয়ার বিক্রি করে দিচ্ছেন।
শেয়ারদর নেমে যাওয়া স্বাভাবিক
এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, প্রকৃতপক্ষে এসব ব্যাংকের দায় সম্পদের চেয়ে বেশি। তাই অভিহিত মূল্যের নিচে শেয়ারদর নেমে যাওয়া স্বাভাবিক। বাস্তবে এদের কোনো শেয়ারের মূল্য থাকার কথা নয়; কারণ, এগুলো ঋণাত্মক সম্পদে চলছে। একীভূত হওয়ার পর সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
ব্যাংক খাতের ‘মাফিয়া সিন্ডিকেট’ এস আলম গ্রুপ ও নজরুল ইসলাম মজুমদারের হাতে লুট হওয়া পাঁচ শরিয়াহভিত্তিক ব্যাংক একীভূত করার উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। এরই মধ্যে ব্যাংকগুলোর সম্মতি নিয়ে কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। একীভূতকরণে অর্থ মন্ত্রণালয়ের সম্মতির জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। সম্মতি পেলেই চলতি সপ্তাহে ব্যাংক একীভূতকরণের ঘোষণা আসতে পারে। একই সঙ্গে নতুন ব্যাংকটির নাম নিয়ে শুরু হয়েছে আলোচনা। এরই মধ্যে আলোচনায় আছে ইউনাইটেড ইসলামী বা আল ফাতাহ—এই দুটি নাম। এ ছাড়া সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছেও চাওয়া হবে প্রস্তাব। আগামী অক্টোবরের মধ্যে ঠিক হতে পারে ব্যাংকটির নাম। বাংলাদেশ ব্যাংকের একাধিক সূত্র বিষয়গুলো নিশ্চিত করেছে।
কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর গত সোমবার এক অনুষ্ঠানে বলেছিলেন, আগামী সপ্তাহ থেকেই একীভূতকরণের কাজ শুরু হবে। তবে বাস্তবে কার্যক্রম শুরু হতে অবশ্য আরও কিছু সময় লাগতে পারে। যদিও চলতি সপ্তাহে মন্ত্রণালয়ের সম্মতি পেলেই ব্যাংকগুলো সরকার অধিগ্রহণের বিষয়ে ঘোষণা আসতে পারে। এরপর আগামী সেপ্টেম্বরের প্রথম দিকে একীভূতকরণের ঘোষণা এবং অক্টোবরের মধ্যে নতুন ব্যাংক হিসেবে কার্যক্রম শুরু হতে পারে। তবে একীভূতকরণ সম্পন্ন করতে কমপক্ষে ১ বছর সময় লাগতে পারে বলে জানিয়েছেন অর্থনীতিবিদরা।
খরচ আসবে যেভাবে: কেন্দ্রীয় ব্যাংক বলছে, সদ্য প্রণীত ব্যাংক অধ্যাদেশ ২০২৫-এর অধীনে সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও এক্সিম ব্যাংককে একীভূত করার সিদ্ধান্ত হয়েছে। এ ক্ষেত্রে ব্যাংকগুলোকে প্রথমে সরকার অধিগ্রহণ করবে। এরপর একীভূতকরণের কার্যক্রম শুরু হবে। এসব ব্যাংক একীভূত করতে ৩০-৩৫ হাজার কোটি টাকা লাগতে পারে। সরকার চলতি অর্থবছরের বাজেটে এর খরচ হিসেবে ১৩ হাজার কোটি টাকার বরাদ্দ রেখেছে। একই সঙ্গে ব্যাংক একীভূতকরণে বিদেশি বিভিন্ন সংস্থা থেকে প্রায় ২ বিলিয়ন ডলারের সহায়তার প্রতিশ্রুতি রয়েছে, যা বাংলাদেশি টাকায় সাড়ে ২৪ হাজার কোটি টাকার মতো। সব মিলিয়ে চলতি বছরের মধ্যেই একীভূতকরণের ফ্রেমওয়ার্ক ঠিক হয়ে যাবে বলে মনে করছেন কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা।
বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, লুট হওয়া ব্যাংকগুলোর একীভূতকরণের বিকল্প নেই। এ বিষয়টি কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে সরকারকে অবহিত করা হয়েছে। সরকারও এ বিষয়ে নীতিগতভাবে একমত। এখন এই প্রক্রিয়া পরিচালনার খরচ সামাল দিতে যেই পরিমাণ অর্থ প্রয়োজন, তার সংস্থাপন হলেই কার্যক্রম দ্রুতগতিতে এগিয়ে নিয়ে যাওয়া যাবে। আমরা আশা করছি, চলতি বছরের মধ্যেই ফ্রেমওয়ার্ক নির্দিষ্ট করা যাবে। ঠিক থাকলে আগামী ৩-৪ বছরের মধ্যে এই পাঁচ ব্যাংক মিলে একটি শক্তিশালী ব্যাংক প্রতিষ্ঠিত হবে। সে ক্ষেত্রে রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন বলেও জানান এই ব্যাংকার।
নাম নিয়ে যত আলোচনা: বেসরকারি খাতের ৫ শরীয়াহভিত্তিক ব্যাংক মিলে গঠিত হবে একটি নতুন ব্যাংক। নতুন নামে ও নতুন আঙ্গিকে গড়ে ওঠা ব্যাংকটির নাম নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। এরই মধ্যে দুটি নামের বিষয়ে বেশ আলোচনা শোনা যাচ্ছে। যার মধ্যে একটি হচ্ছে ইউনাইটেড ইসলামী ব্যাংক ও অন্যটি আল ফাতাহ (বিজয়ী বা জয় করা) ইসলামী ব্যাংক। যদিও এখনো কোনো নাম চূড়ান্ত করেনি বাংলাদেশ ব্যাংক।
মালিকানায় থাকবে যারা: বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, একীভূতকরণের পর একটি নতুন নামের শরিয়াহভিত্তিক ব্যাংক প্রতিষ্ঠা করা হবে। এটি প্রাথমিকভাবে সরকারি মালিকানায় চলবে। পরে ধাপে ধাপে বেসরকারি খাতে হস্তান্তর করা হবে। সে ক্ষেত্রে প্রথমে বিদেশি ও বেসরকারি খাতে ভালো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী খোঁজা হবে। না পাওয়া গেলে শেয়ার বিক্রির মাধ্যমে সরকার ধীরে ধীরে মালিকানা হস্তান্তর করবে।
নতুন কার্যালয়: ৫টি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়ার পর একীভূতকরণের কার্যক্রম শুরু হবে। এ ক্ষেত্রে নতুন ব্যাংকের জন্য আলাদা কার্যালয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে মতিঝিলের সেনাকল্যাণ ভবন কার্যালয় নেওয়ার চেষ্টা করা হচ্ছে।
গড়ে তোলা হবে এসএমই ব্যাংক: বাংলাদেশ ব্যাংকের সূত্র বলছে, ৫ বেসরকারি শরিয়াহভিত্তিক ব্যাংক একীভূত করে একটি বৃহৎ এসএমই ব্যাংক গড়ে তোলা হবে। এই ব্যাংকটি দেশের প্রত্যন্ত অঞ্চলে ক্ষুদ্র উদ্যোক্তা গড়ে তুলতে কাজ করবে। বৃহৎ বিনিয়োগ নিরুৎসাহিত করে দেশের প্রান্তিক অর্থনীতিকে গতিশীল করতেই এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। সে ক্ষেত্রে অঞ্চলভিত্তিক ভাগ করে বিনিয়োগেরও চিন্তা করা হচ্ছে। অর্থাৎ সেই অঞ্চলের আমানত সেই অঞ্চলেই বিনিয়োগের বিষয়ে নীতিমালা তৈরি করা হবে।
আমানতকারীদের সুরক্ষা: কেন্দ্রীয় ব্যাংক বলছে, ৫ ইসলামী ব্যাংকের শতভাগ আমানতকারীকে সুরক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। সে ক্ষেত্রে ক্ষুদ্র আমানতকারীদের শতভাগ অর্থ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত রয়েছে। তবে বৃহৎ আমানতকারীদের নির্দিষ্ট সময়ের জন্য অপেক্ষা করতে হবে। এ ক্ষেত্রে আমানতের বিপরীতে তাদের দেওয়া হতে পারে ব্যাংকের শেয়ার। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এরই মধ্যে ঘোষণা দিয়েছেন, একীভূত প্রক্রিয়ায় কোনো কর্মীর চাকরি যাবে না। আমানতকারীদেরও আতঙ্কিত হওয়ার কিছু নেই; তাদের সব টাকা ফেরত দেওয়া হবে।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আবদুল মান্নান বলেন, এই মুহূর্তে দুর্বল ব্যাংকগুলোকে একীভূত করার কোনো বিকল্প নেই। সঠিকভাবে পরিচালিত করতে পারলে এটি বড় সুযোগ তৈরি করতে পারে।
গ্লোবাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন বলেন, আশার দিক হচ্ছে এরই মধ্যে ব্যাংকগুলো ফরেনসিক অডিট হয়ে গেছে। এখন কার্যক্রম শুরু হলে কত সময় লাগবে, তা বোঝা যাবে।
বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, ব্যাংক একীভূত করার ক্ষেত্রে প্রথমে ব্যাংকগুলোকে সরকার অধিগ্রহণ করবে। এরপর ব্যাংকগুলোর ঘাটতি মূলধনে সরকার বিনিয়োগ করবে। এরপর ব্যাংক একীভূতকরণের কার্যক্রম শুরু হবে। বিশ্বের বিভিন্ন দেশে একীভূতকরণের উদাহরণ থাকলেও বাংলাদেশেরটা ব্যতিক্রম। কারণ বিশ্বের কোথাও এ ধরনের লুটপাট হওয়ার প্রেক্ষাপটে ব্যাংক একীভূত করতে হয়নি। এখন বাংলাদেশ নতুন হিসেবে সেই অভিজ্ঞতার দিকে হাঁটছে। সে ক্ষেত্রে এটি কতটা কার্যকর হবে, তার জন্য সময় নিতে হবে। তবে সরকার আমানতকারী ও ব্যাংক কর্মকর্তাদের সুরক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এটি ভালো দিক। তবে যোগ্যতার ভিত্তিকে ব্যাংক কর্মকর্তাদের বিভিন্ন ক্ষেত্রে পদায়নের বিষয়টি নজর রাখতে বলেন তিনি।
দলের মধ্যে কাজ করার সময় নানা রকম মতভেদ, দ্বন্দ্ব বা সংঘাত হয়ে থাকে। এটা স্বাভাবিক হলেও, তা সঠিকভাবে পরিচালনা করতে না পারলে কাজের গতি কমে যায়, পরিবেশ বিষাক্ত হয় এবং দলীয় ফলাফল খারাপ হয়। তাই একজন ভালো লিডার বা সদস্য হিসেবে সংঘাত মোকাবেলা করার দক্ষতা থাকা জরুরি।
সংঘাত কেন হয়?
মতভেদের কারণে
দায়িত্ব বণ্টনে অস্পষ্টতা
যোগাযোগের অভাব
ব্যক্তিগত আগ্রহের সংঘর্ষ
সময় ব্যবস্থাপনায় পার্থক্য
সংঘাত মোকাবেলার কার্যকর ৫ টি কৌশল
১. খোলাখুলিভাবে কথা বলুন
সমস্যার মূলে যেতে পারলে দ্রুত সমাধান আসতে পারে। সব দলের সদস্যদের মতামত শুনুন এবং নিজের বক্তব্য স্পষ্ট করুন।
২. সক্রিয় শোনা (Active Listening) ব্যবহার করুন
সরাসরি কারো কথায় বিভ্রান্ত না হয়ে মন দিয়ে শুনুন। এতে বোঝাপড়া বাড়ে এবং ভুল ধারণা কমে।
৩. সমাধান-কেন্দ্রিক মনোভাব নিন
বিষয়টিকে ব্যক্তিগত না নিয়ে, সমস্যা সমাধানের দিকে মনোযোগ দিন।
৪. সহযোগিতা বাড়ান
দলীয় কাজ এবং পারস্পরিক সমর্থনের মাধ্যমে বিশ্বাস ও সম্পর্ক দৃঢ় করুন।
৫. প্রয়োজন হলে মধ্যস্থতা করুন
যখন দ্বন্দ্ব অত্যধিক জটিল হয়, তখন নিরপেক্ষ কোনও সদস্য বা লিডার মধ্যস্থতা করলে দ্রুত সমাধান হয়।
🤖 কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) কীভাবে স্বাস্থ্যসেবায় পরিবর্তন আনছে?
বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI শুধু প্রযুক্তির নয়, স্বাস্থ্যসেবারও এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। রোগ নির্ণয় থেকে শুরু করে চিকিৎসা পরিকল্পনা, এমনকি রোগীর মনিটরিং – সব কিছুতেই AI এখন সহকারী হিসেবে কাজ করছে।
এই ব্লগে আমরা জানব:
AI কীভাবে কাজ করে স্বাস্থ্যখাতে
রোগী সেবার কোন কোন ক্ষেত্রে AI ব্যবহৃত হচ্ছে
এর সুবিধা ও চ্যালেঞ্জ
🩺 AI কোথায় ব্যবহৃত হচ্ছে স্বাস্থ্যসেবায়?
🔍 ১. রোগ নির্ণয় (Diagnosis)
AI অ্যালগোরিদম এখন এক্স-রে, সিটি স্ক্যান ও এমআরআই-এর মতো মেডিকেল ইমেজ বিশ্লেষণ করে ক্যান্সার, টিউমার, ফুসফুসের রোগসহ নানা জটিল রোগ দ্রুত ও নির্ভুলভাবে শনাক্ত করতে পারে।
🧬 ২. চিকিৎসা পরিকল্পনা ও ওষুধ নির্ধারণ
AI রোগীর রোগ ইতিহাস বিশ্লেষণ করে সঠিক চিকিৎসা পরিকল্পনা সাজাতে পারে। Personalized medicine-এর ক্ষেত্রেও AI কাজ করছে।
📞 ৩. চ্যাটবট ও ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট
রোগীরা এখন AI চ্যাটবটের মাধ্যমে ২৪/৭ স্বাস্থ্য পরামর্শ পাচ্ছেন। কিছু হসপিটালে ভয়েস-বেসড ভার্চুয়াল নার্স রোগীর প্রাথমিক প্রশ্নের উত্তর দিচ্ছে।
📊 ৪. রোগীর পর্যবেক্ষণ (Remote Monitoring)
AI দিয়ে সংযুক্ত স্মার্ট ডিভাইস রোগীর ব্লাড প্রেসার, হার্টবিট ইত্যাদি রিয়েল-টাইমে মনিটর করে রিপোর্ট পাঠাচ্ছে ডাক্তারের কাছে।
🧠 ৫. মানসিক স্বাস্থ্য ও থেরাপি
AI এখন ডিপ্রেশন, স্ট্রেস ইত্যাদি শনাক্ত করতে পারছে এবং Cognitive Behavioral Therapy (CBT) অ্যাপের মাধ্যমে রোগীকে সেবা দিচ্ছে।
✅ AI-এর সুবিধা
⏱️ দ্রুত রোগ নির্ণয়
🧠 তথ্যভিত্তিক চিকিৎসা পরিকল্পনা
🧍♂️ রোগীর সঙ্গে ২৪ ঘণ্টা সংযোগ
💸 খরচ কমানো
👨⚕️ ডাক্তারদের চাপ কমানো
⚠️ চ্যালেঞ্জ ও সতর্কতা
🔐 রোগীর তথ্য সুরক্ষা
🤔 AI-এর ওপর অতিরিক্ত নির্ভরতা
⚖️ নৈতিক ও আইনি জটিলতা
🧑⚕️ ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণের প্রয়োজন
🔚 উপসংহার
AI স্বাস্থ্যসেবাকে শুধু প্রযুক্তিনির্ভর নয়, আরও বুদ্ধিদীপ্ত ও রোগী-কেন্দ্রিক করে তুলছে। আগামী বছরগুলোতে এই প্রযুক্তি হবে আধুনিক চিকিৎসার মেরুদণ্ড।
অনেকেই ব্যবসার আর্থিক সাফল্য পরিমাপ করতে গিয়ে “Revenue” (রাজস্ব) এবং “Profit” (মুনাফা) শব্দ দু’টি একে অপরের বিকল্প হিসেবে ব্যবহার করেন। তবে আর্থিক বিশ্লেষকদের মতে, এ দুটি শব্দ এক নয়।
➤ কী হলো Revenue (রাজস্ব)?
Revenue হলো একটি ব্যবসা বা কোম্পানির নির্দিষ্ট সময়ের মধ্যে বিক্রিত পণ্য বা সেবা থেকে প্রাপ্ত মোট আয়। উদাহরণ: কোনো দোকান ১ লাখ টাকার পণ্য বিক্রি করলে, সেটাই তার রাজস্ব।
Profit হলো মোট রাজস্ব থেকে সব খরচ বাদ দেয়ার পর যা অবশিষ্ট থাকে। উদাহরণ: সেই দোকানটি যদি ১ লাখ টাকার মধ্যে ৭০,০০০ টাকা খরচ করে, তাহলে তার মুনাফা ৩০,০০০ টাকা।
আজকের ডিজিটাল যুগে ‘ব্লকচেইন’ একটি জনপ্রিয় শব্দ। বিশেষ করে ক্রিপ্টোকারেন্সি, NFT, স্মার্ট চুক্তি ইত্যাদির প্রসঙ্গে আমরা ব্লকচেইনের নাম প্রায়ই শুনি। কিন্তু আপনি কি জানেন ব্লকচেইন আসলে কীভাবে কাজ করে?
এই ব্লগে আমরা খুব সহজভাবে জানবো: ✅ ব্লকচেইনের ধারণা ✅ এটি কীভাবে কাজ করে ✅ এর মূল উপাদানগুলো ✅ এবং কোথায় কোথায় এটি ব্যবহৃত হচ্ছে
🧱 ব্লকচেইন কি?
ব্লকচেইন (Blockchain) একটি বিতরণকৃত (Distributed) এবং বিকেন্দ্রীকৃত (Decentralized) লেজার প্রযুক্তি, যেখানে তথ্য বা লেনদেন ব্লকের (Block) আকারে সংরক্ষিত হয় এবং প্রতিটি ব্লক পূর্ববর্তী ব্লকের সঙ্গে একটি চেইনে যুক্ত থাকে।
সহজ ভাষায়: ব্লকচেইন মানে একটি তথ্য সংরক্ষণের চেইন, যেটি হ্যাক বা পরিবর্তন করা প্রায় অসম্ভব।
⚙️ এটি কীভাবে কাজ করে?
১️⃣ লেনদেন শুরু: যখন কেউ ব্লকচেইন নেটওয়ার্কে কোনো তথ্য বা লেনদেন করে (যেমন, টাকা পাঠানো), তখন সেটি একটি ব্লক হিসেবে তৈরি হয়।
২️⃣ ভ্যালিডেশন (নোড দ্বারা যাচাই): এই ব্লকটি অনেক কম্পিউটারে (যাকে বলা হয় নোড) ছড়িয়ে পড়ে। প্রতিটি নোড লেনদেনটি যাচাই করে এটি বৈধ কিনা।
৩️⃣ ব্লকে সংযুক্তকরণ: যদি লেনদেন বৈধ হয়, তাহলে এই ব্লকটি পূর্বের ব্লকের সঙ্গে যুক্ত হয়ে একটি “চেইন” তৈরি করে — তাই নাম ব্লক-চেইন।
৪️⃣ স্থায়ী রেকর্ড: এবার ব্লকটি চেইনে সংযুক্ত হলে, এটি পরিবর্তন বা মুছে ফেলা যায় না। এটি একটি স্থায়ী রেকর্ড হয়ে যায়।
🔑 ব্লকচেইনের মূল উপাদান
ব্লক (Block): তথ্য ধারণ করে
চেইন (Chain): ব্লকগুলোকে সংযুক্ত করে
নোড (Node): যারা নেটওয়ার্ক পরিচালনা করে
হ্যাশ (Hash): প্রতিটি ব্লকের নিরাপত্তা নিশ্চিত করে
ব্লকচেইন কেবল ক্রিপ্টোকারেন্সির জন্য নয় — এটি ভবিষ্যতের ডেটা সিকিউরিটি, ট্রান্সপারেন্সি এবং স্মার্ট কন্ট্রাক্টের ভিত্তি। আজ থেকে ৫ বছর পরে ব্লকচেইন থাকবে আমাদের প্রতিদিনের অনেক সেবার ভিতরেই।