• August 23, 2025
  • 0 Comments
মানিকগঞ্জে ডিবি পুলিশের তিন সদস্য প্রত্যাহার : মাদক বিক্রির অভিযোগে তোলপাড়

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ :

পুলিশের (ডিবি) তিন সদস্যের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ উঠেছে মাদক বিক্রি ও অর্থ আত্মসাতের। তদন্তের মুখে পড়ে তাদেরকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
অভিযুক্তরা হলেন, এসআই আবুল হোসেন, এএসআই হারুনুর রশীদ, কনস্টেবল তাওহীদ

গত ১৬ আগস্ট বিকাল ৪:৩০ টায় ঢাকার ধামরাইয়ের বারোবাড়িয়া এলাকায় র‌্যাব-৪ এর হাতে ধরা পড়েন তারা। অভিযোগ— এক র‌্যাব সোর্সের কাছে মাদক বিক্রি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন এসআই আবুল হোসেন ও কনস্টেবল তাওহীদ। তবে আগে থেকেই আঁচ পেয়ে পালিয়ে যান এএসআই হারুনুর রশীদ এবং সেলফি পরিবহণের বাসে করে মানিকগঞ্জে ফিরে আসেন।

পরে আটক দুজনকে নবীনগরে র‌্যাব-৪ এর সিপিসি-২ কার্যালয়ে নেয়া হয়। পরে পুলিশ সুপার ও ডিবি ইনচার্জের তৎপরতায় ফেরত আনা হলেও তিনজনকেই সঙ্গে সঙ্গে প্রত্যাহার করা হয়।

মানিকগঞ্জ ডিবি পুলিশের ইনচার্জ রফিকুল ইসলাম জানান, “র‌্যাবের লিখিত অভিযোগের পরপরই তিন সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। বিভাগীয় তদন্ত শুরু হয়েছে, দোষী প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।”

এর আগে গত ২৫ জুন সিংগাইরে অভিযানে হেরোইন-ইয়াবা গায়েব এবং সাড়ে তিন লাখ টাকা আত্মসাতের অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। সে সময় গণমাধ্যমেও বিষয়টি প্রকাশ হয়েছিল।

  • July 11, 2025
  • 0 Comments
ঈদের শুভেচ্ছার কার্টুনে কুকুরের ছবি, প্রথম আলোর সম্পাদকের বিরুদ্ধে মামলা

ঈদ শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবি দেওয়ায়দৈনিক প্রথম আলো পত্রিকার সম্পাদক, প্রকাশকসহ তিন জনের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা করেছেন নজরুল ইসলাম নামের এক ব্যবসায়ী। গত ২৮ এপ্রিল তিনি মামলার আবেদন করেন। সেদিন আদালত বাদীর জবানবন্দী গ্রহণ করে আদেশ অপেক্ষমাণ রাখেন।

বৃহস্পতিবার (১০ জুলাই) ঢাকার মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজজামান মামলাটি গ্রহণ করে সিআইডিকে তদন্তের নির্দেশ দিলেন। আদেশে সিআইডিকে অভিযোগের বিষয়ে তদন্ত করে আগামী ৭ অক্টোবর প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

মামলার অপর আসামি হলেন কনটেন্ট দায়িত্বপ্রাপ্ত গ্রাফিক্স ডিজাইনার।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী ইমরান হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

মামলায় অভিযোগ করা হয়, গত ৩০ মার্চ প্রথম আলো পত্রিকার প্রথম পাতার ২য়, ৩য় এবং ৪র্থ কলামের হেডলাইনে ঈদ মোবারক নামক একটি ব্যাঙ্গাত্মক কার্টুন প্রকাশ করে। যা কুকুরের ছবি সম্বলিত। ওই ব্যাঙ্গাত্মক কার্টুন ইসলাম ধর্মের পবিত্র উৎসবকে অবমাননা করা হয়েছে।

প্রথম আলোর মতো একটি জাতীয় পত্রিকা মুসলিম ধর্মের ঈদের মতো একটি পবিত্র ইবাদতকে কটাক্ষ করতে দ্বিধা করে নাই। একটি কুকুরের লোলুপ হাস্যরসাত্মক কার্টুনের সাথে মানুষের আনন্দকে চিত্রায়িত করে ঈদের পবিত্রতা এবং মুসলিম উম্মাহর ধর্মীয় অনুভূতিকে চরমভাবে অবমাননা করা হয়েছে। এই কাজটি একটি সচেতন এবং সুপরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে ঈদুল-ফিতরের মতো মহান ধর্মীয় উৎসবকে অপমানিত এবং হেয় করার ঘৃণ্য প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয়।

আসামিরা স্বেচ্ছায়, স্বজ্ঞানে, ইচ্ছাকৃতভাবে ইসলাম ধর্মের পবিত্র উৎসবকে তাদের দৈনিক প্রথম আলো পত্রিকায় চিত্রায়িত ব্যাঙ্গাত্মক কার্টুন চিত্রের মাধ্যমে মুসলিম উম্মাহর ঈদের মতো পবিত্র ইবাদতকে হেয় প্রতিপন্ন ও অবমাননা করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়।

অন্যান্য