মানিকগঞ্জে সকল ধর্ম-বর্ণের মানুষের মাঝে বিরাজ করছে নজীরবিহীন সাম্প্রদায়িক সম্প্রীতি এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) আব্দুল হাফিজ।
তিনি বলেন,“মানিকগঞ্জে সব ধর্ম ও গোষ্ঠীর মানুষ একে অপরকে নিজের মতো করে ভালোবাসেন। এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি সত্যিই অন্য জেলার জন্য অনুকরণীয়।”
সোমবার (২৯ সেপ্টেম্বর) মানিকগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আর্থিক সহায়তার চেক বিতরণ ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা। এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোসাম্মাৎ ইয়াসমিন খাতুন, সেনাবাহিনী, র্যাব, আনসার, বিডিয়ার কর্মকর্তাসহ জেলা পূজা উদযাপন পরিষদ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
মতবিনিময় শেষে লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) আব্দুল হাফিজ জেলা পরিষদের পক্ষ থেকে বিভিন্ন মন্দিরে আর্থিক সহায়তার চেক বিতরণ করেন এবং পুজা উদযাপনের সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন।

