বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে মানিকগঞ্জের কাউন্সিলর হিসেবে মনোনীত হয়েছেন কৃতি ক্রীড়াবিদ ও শিক্ষানুরাগী কাজী হারুনুর রশীদ পিন্টু।
গত ২৬ সেপ্টেম্বর বিসিবির প্রধান নির্বাচন কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে তার নাম ঘোষণা করা হয়।

ছোটবেলা থেকেই ক্রিকেটের মাঠে উজ্জ্বল উপস্থিতি রাখা পিন্টু বিকেএসপি’র এক্স-ক্যাডেট, ঢাকা প্রিমিয়ার লিগ ও ফার্স্ট ডিভিশন কর্পোরেট লিগে খেলেছেন। খেলাধুলায় সাফল্যের পাশাপাশি তিনি দেশের সেরা বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করে মেধারও পরিচয় দিয়েছেন।

পিন্টু কাউন্সিলর মনোনীত হওয়ায় মানিকগঞ্জের ক্রীড়া সংগঠন, খেলোয়াড় ও সমর্থকদের মাঝে আনন্দের বন্যা বইছে। জেলার মানুষ এখন বলছে, “এবার ক্রিকেটে মানিকগঞ্জের কণ্ঠ আরও শক্ত হবে!”