ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের মাসের বর্ষপূর্তি উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (৪ জুলাই) বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন ড্যাবের চিকিৎসক সদস্যরা, স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। কর্মসূচিতে শতাধিক মানুষ রক্তের গ্রুপ নির্ণয় করান এবং অনেকেই স্বেচ্ছায় রক্তদান করেন।
মানিকগঞ্জ ড্যাব এর কর্নধারন ডাঃ জিয়াউর রহমান জানান, জাতির ইতিহাসে গুরুত্বপূর্ণ এই সময় স্মরণে জনগণের পাশে দাঁড়ানো ও মানবিক সহায়তা প্রদানই তাদের লক্ষ্য।
মানবসেবার এই ব্যতিক্রমী আয়োজনকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক সাড়া পড়েছে।
