নিকগঞ্জের সিংগাইরে হেমায়েতপুর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জয়মন্টপ ইউনিয়নের কিটিং চর ব্রিজের কাছে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। গতকাল রাত ৯টার দিকে ঢাকাগামী ট্রাক ও মানিকগঞ্জগামী সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন সিএনজি যাত্রী মাহিম (২২)।
নিহত মাহিম মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গোপীনাথপুর ডেগিরচর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
আহতরা হলেন মাহিমের বোন রত্না (২৩) এবং সিএনজি চালক রুপচান (৩০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, আহতদের প্রথমে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাদেরকে দ্রুত শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনার পরপরই ট্রাক ও চালক পালিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে ও এম তৌফিক আজম। তিনি জানান, নিহত ও আহতদের পরিবারের পাশে থেকে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
