প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

বৃহস্পতিবার বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের মধ্যের এ সাক্ষাতের তথ্য দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়।

এসময় তারা একান্তে কথা বলেন বলে প্রধান উপদেষ্টার কার্যালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।

বৈঠকের বিষয়ে পরে সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হলেও তাতে বিষয়বস্তু সর্ম্পকে কিছু বলা হয়নি।

আগামী বছর ফেব্রুয়ারির মাঝামাঝিতে দেশে জাতীয় নির্বাচন আয়োজনে গত ১৫ জুন অন্তর্বর্তী সরকারের ঘোষণার মধ্যে প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসির এ বৈঠক হল।

প্রধান উপদেষ্টা প্রথমে এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের ঘোষণা দিলেও পরে তা আগামী রোজার আগে ফেব্রুয়ারিতে আয়োজনের কথা বলেছেন।