“মাছের উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জ-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জাহিদুর রহমানের উদ্যোগে সিংগাইরের চান্দহর নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় এ কর্মসূচি উদ্বোধন করেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে জাহিদুর রহমান বলেন, “বাংলাদেশ আজ বিশ্বে দ্বিতীয় বৃহত্তম মিঠাপানির মাছ উৎপাদনকারী দেশ। গত বছর প্রায় ৫০ লক্ষ টন মাছ উৎপাদন হয়েছে এবং ৪ শত কোটি টাকার মাছ রফতানি করে বাংলাদেশ বিপুল বৈদেশিক মুদ্রা অর্জন করেছে। যদি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে কাজ করি, তবে খাদ্যে স্বনির্ভর একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারব।”
শ্রমিক কল্যাণ ফেডারেশন সিংগাইরের সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,সিংগাইর উপজেলা আমীর মাওলানা ওয়ালীউল্লাহ, সিংগাইর সদর ইউনিয়ন সভাপতি সাইফুল্লাহ মানসুর, চান্দহর ইউনিয়ন সভাপতি ইসমাইল হোসেন, জামির্তা ইউনিয়ন সভাপতি শহিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

