বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ি অঞ্চলে সেনাবাহিনীর সুনির্দিষ্ট অভিযানে কুকি-চীন ন্যাশনাল আর্মি (কেএনএ)-র একজন শীর্ষস্থানীয় কমান্ডারসহ দুই সন্ত্রাসী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করে।
আইএসপিআর জানায়, বান্দরবানের রুমা উপজেলার একটি দুর্গম পাহাড়ি এলাকায় কেএনএ’র তৎপরতার ওপর নজরদারির ভিত্তিতে সেনাবাহিনী অভিযান পরিচালনা করে। অভিযানে সংগঠনের এক কমান্ডারসহ দুই সদস্য নিহত হয়।
অভিযানকালে ঘটনাস্থল থেকে ৩টি সাবমেশিনগান (এসএমজি), ১টি রাইফেল, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
আইএসপিআর আরও জানায়, এই অভিযান এখনও চলমান রয়েছে এবং নিরাপত্তাবাহিনীর তৎপরতায় পাহাড়ি অঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার পদক্ষেপ অব্যাহত থাকবে।
এদিকে, স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে কুকি চিন ন্যাশনাল আর্মি পাহাড়ি অঞ্চলে অস্ত্র ও চাঁদাবাজির মাধ্যমে সন্ত্রাসী তৎপরতা বাড়িয়ে তোলে। ফলে নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় সেনাবাহিনী সক্রিয় ভূমিকা নেয়।
এই অভিযান সফল হওয়ায় স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি ফিরেছে বলে জানিয়েছে প্রশাসন।ত হয়েছেন।

Your Attractive Heading