মানিকগঞ্জ-১ আসনে নির্বাচনী উত্তাপ আরও বেড়েছে, ঘিওর, দৌলতপুর ও শিবালয়ে দাঁড়িপাল্লা প্রতীককে সামনে রেখে অনুষ্ঠিত হলো বিশাল মোটরসাইকেল শোডাউন।
জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী জননেতা ডা. আবু বকর সিদ্দিকের নেতৃত্বে হাজারো নেতা–কর্মীর অংশগ্রহণে শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টায় পাটুরিয়া ঘাট থেকে শুরু হয়ে আরিচা, উথলী, বরংগাইল, তরা, বানিয়াজুরি, ঘিওর ও দৌলতপুর প্রদক্ষিণ শেষে বরংগাইল কলেজ মাঠে সমাবেশের মাধ্যমে শেষ হয় এই প্রচারণা।

শোডাউনে অংশ নেওয়া কর্মী–সমর্থকদের স্লোগানে মুখর ছিল পুরো এলাকা।

সকাল ১০টায় পাটুরিয়া ফেরি ঘাট এলাকা থেকে শোভাযাত্রাটি শুরু করে শিবালয়, ঘিওর ও দৌলতপুর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিন করেন। পরে শিবালয়ের মহাদেবপুর সরকারি কলেজ মাঠে এসে শোভাযাত্রা শেষ হয়।
পুরো শোভাযাত্রায় হাজারো মোটরসাইকেল অংশ নেয়। এ সময় নেতাকর্মীরা দাঁড়িপাল্লা প্রতীকের প্ল্যাকার্ড হাতে শোভাযাত্রাটিকে আরও বর্ণিল করে তোলেন।
শোভাযাত্রা শেষে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্য প্রার্থী ডা. আবু বক্কর সিদ্দিক বলেন, আগামী বাংলাদেশ বিনির্মান, সন্ত্রাস ও চাঁদাবাজী রোধে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।

শোভাযাত্রায় মানিকগঞ্জ-১ আসনে জামায়াতের নির্বাচন পরিচালক মাওলানা ওমর ফারুক, শিবালয় উপজেলা জামায়াতে আমির হাফেজ হাতেম আলি, সাধারণ সম্পাদক আবু তালেব প্রমুখ অংশ নেন।
সমাবেশে ডা. আবু বকর সিদ্দিক বলেন,“সমাজে অন্যায়–অবিচার বাড়ার মূল কারণ মানবিকতা, ন্যায় ও নৈতিকতার চর্চা কমে যাওয়া। ইসলাম শুধু ইবাদতের শিক্ষা দেয় না—দয়া, সততা, সেবা ও ইনসাফের পথও দেখায়। সেই মূল্যবোধেই রাষ্ট্র গড়তে হবে।”
তিনি শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ, গণসমর্থন ও দোয়া কামনা করেন।

এদিন জেলা-উপজেলা জামায়াত, শ্রমিক কল্যাণ ফেডারেশনসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মানিকগঞ্জ-১ এখন নির্বাচনী আলোচনার কেন্দ্রবিন্দু!