জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মানিকগঞ্জে সড়ক ও মহাসড়ক বিভাগ এবং বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর যৌথ উদ্যোগে মোটর চালকদের মাঝে হেলমেট বিতরণ করা হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) আড়াইটার দিকে সড়ক ও জনপথ নিবার্হী প্রকৌশলী অফিস থেকে এ কর্মসূচি পালন করা হয়।
এর আগে, সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। পরে জেলা প্রশাসকের হল রুমে আয়োজিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন মানিকগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহরিয়ার আলম, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম, মানিকগঞ্জ টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ নূর অতএব আহমেদ, ট্রাফিক ইন্সপেক্টর আব্দুল হামিদ, সাংবাদিক জাহিদুল হক চন্দনসহ সিভিল সার্জনের প্রতিনিধি, হাইওয়ে পুলিশের প্রতিনিধি, ফায়ার সার্ভিসের প্রতিনিধি, পরিবহন মালিক সমিতির প্রতিনিধি ও পরিবহন শ্রমিক সমিতির প্রতিনিধি।
বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে চালকদের সচেতনতা বাড়াতে হবে। হেলমেট ব্যবহার শুধু আইন মানা নয়, নিজের জীবনের নিরাপত্তার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
